1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 6:08 pm
সংবাদ শিরোনাম: :
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, September 14, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ স্বদেশ ও জন্মভূমির টান এড়ানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত। দীর্ঘ দুই বছর ভারতের মিজোরামে অনিশ্চিত ও আশ্রিত জীবন কাটানোর পর অবশেষে নিজেদের ভিটেমাটিতে ফিরেছেন বান্দরবানের থানচি উপজেলার বম সম্প্রদায়ের তিন পরিবারের ১৮ জন সদস্য। স্বদেশের মাটিতে পা রেখেই শিশুদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে নেওয়ার মুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


​গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী বাকলাই পাড়া সাব-জোন ক্যাম্পের সহায়তায় রাঙামাটি সীমান্ত হয়ে আসা পরিবারগুলোকে থানচির নিজ গ্রামে পুনর্বাসিত করা হয়।


​পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সংঘাত ও নিরাপত্তার কারণে দুই বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিতে বাধ্য হন তারা। পরবর্তীতে চলতি বছর বম সোশ্যাল কাউন্সিল ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তাদের কাছে স্বদেশের সার্বিক নিরাপত্তা ও অনুকূল পরিস্থিতির বার্তা পৌঁছানো হয়। এতে আস্থা ফিরে পেয়ে তারা নিজ ভূমিতে ফেরার সিদ্ধান্ত নেন।


​ফিরিয়া আসা পরিবারের প্রধান ভানরৌখম বম (২৭), রুয়াতখুপ বম (৪৬) ও লালচম বম (৫৫) জানান, ভিনদেশে থাকা অবস্থায় সবসময় নিজ গ্রাম ও স্বজনদের কথা মনে পড়ত। নানা কষ্টে দিন পার করার পর স্বদেশে ফিরে তারা স্বস্তি প্রকাশ করেন এবং পরিবার নিয়ে শান্তিতে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন।


​প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর পুনর্বাসনে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাকলাই পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফকাত মুবাররাত চৌধুরী প্রতি পরিবারকে নগদ ১৫,০০০ টাকা, চাল, ডাল, তেল, সোলার প্যানেল, ব্যাটারি এবং প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী তুলে দেন। পরবর্তীতে শেরকর পাড়ার কারবারি তুমথন বম ও প্রাতা পাড়ার কারবারি পার্কেল বমের উপস্থিতিতে ১৮ জন সদস্যকে নিরাপদে নিজ পাড়ায় পৌঁছে দেওয়া হয়।


​ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন সাফকাত মুবাররাত চৌধুরী জানান, ফিরে আসা পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা গেছে। বিশেষ করে শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে নেওয়ার দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন। পার্বত্য অঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং এসব পরিবারের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com