ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের ইমারাত নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে উপজেলা আমীর হিসেবে মাওঃ মোঃ মোফাজ্জল হোসাইন, সেক্রেটারি হিসেবে মাওঃ মোঃ আবুল বশার এবং সহকারী সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ২০২৭–২৮ সেশনের জন্য উপজেলা মজলিসে শূরার সদস্য নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নবগঠিত মজলিসে শূরার সদস্যরা হলেন মাওঃ মোঃ আবুল বশার, আব্দুল্লাহ আল মাসুদ, মাওঃ আব্দুল গাফফার খান, তমিজ উদ্দিন কাজল মিয়া, নাসির উদ্দিন আলবানী, মুহাম্মদ সাদেকুর রহমান, মাওঃ মোঃ আবু নাইম, মাওঃ মোঃ এমদাদুল হক, মাওঃ মোঃ জাহিদুর রহমান, মাওঃ মোঃ নুরুল ইসলাম, মোঃ শামীম হাসান, নুরুন্নাহার ঝর্ণা, রাজিয়া সুলতানা, আসমা কাজল, ফারজানা সুমি ও আকলিমা হোসেন।
নবনির্বাচিত উপজেলা আমীর ও মজলিসে শূরার সদস্যদের শপথবাক্য পাঠ করান পিরোজপুর জেলা জামায়াতের আমীর মাওঃ মোহাম্মদ আব্দুর রব।
শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আমীর হোসেন খান, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ।
নবনির্বাচিত উপজেলা আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি ও মজলিসে শূরার সদস্যরা ২০২৭–২৮ সেশনে ভাণ্ডারিয়া উপজেলা পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন