1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 1:34 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, November 23, 2026

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও দেশটির উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ২৪ হাজার কোটি রুপির অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

এ ছাড়া ভারত ও নেপালের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন এবং ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মোদি নেপালের উন্নয়ন নিয়ে ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী শাহের পরিকল্পনা ও নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

বৈঠকে মোদি বলেন, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় সফরে তাকে ভারতে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। কয়েক মাস আগে জাতিসংঘে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শাহের বক্তব্যে বালেন্দ্রর দূরদর্শিতার পরিচয় পাওয়া গিয়েছিল।

গত কয়েক ঘণ্টার আলোচনাতেও শাহের সুস্পষ্ট চিন্তাভাবনা ও দেশের উন্নয়নে তার অঙ্গীকারের বিষয়টি তিনি উপলব্ধি করেছেন।

মোদি আরো বলেন, ‘এ বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ভারত ও নেপাল শুধু প্রতিবেশী দেশ নয়, বরং দুই দেশ গভীর আস্থা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ।’

মোদি বলেন, ‘ভারত ও নেপালের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ অনেকটা একই রকম।

কঠিন সময়ে দুই দেশ একে অপরের পাশে দাঁড়ায়।’ তিনি নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি আরো বলেন, ‘নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে ভারত ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে।’

মোদি জানান, এই সহায়তার অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, বিভিন্ন জনপদ পুনর্গঠন এবং বন্যায় ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের পাশে দাঁড়ানো হবে। গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালে ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয় এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হন।

প্রধানমন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন ধরে ভারত নেপালে পেট্রোলিয়াম পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির ধারাবাহিকতায় এ বছর জ্বালানি সরবরাহ নিয়ে গুরুতর সংকট থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার দুই দিনের ভারত সফরে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান এবং তাকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। শাহ বলেন, ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতোই দৃঢ় এবং মহাসাগরের মতোই বিস্তৃত। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময় ভারতের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

ভারত ও নেপালের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন এবং ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা নিয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুই দেশের নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নেপাল ও ভারতের মধ্যে উন্মুক্ত সীমান্ত থাকায় দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবেই নেপালে ভারতের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে আঞ্চলিক বিরোধ ও নেপালের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে মাঝেমধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনের প্রভাব বেড়েছে। দেশটি নেপালের বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে। তবে চীনের প্রভাব বাড়লেও জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল এখনও ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। দুই দেশের জ্বালানি সহযোগিতাও বাড়ছে। বর্তমানে ভারত নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com