কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক।
শনিবার ২১ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ডাকাত ও জলদস্যু দমনে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার, মহেশখালী ও সংশ্লিষ্ট এলাকাসমূহে সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করা হয়ে থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের মহেশখালী থানাধীন কুতুবজোম সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ২০ নভেম্বর রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজার কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক ধাওয়া করে দুইজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
(বিফ্রিং প্রদানকারী কর্মকর্তাঃ লেঃ কমান্ডার আরাফাত হোসেন, (এক্স), বিএন, স্টেশন কমান্ডার টেকনাফ।)
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন