1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 12:34 pm
সংবাদ শিরোনাম: :
রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা

ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, November 20, 2026

দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে নতুন রূপ পেয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। মাঠ ও পিচ সংস্কার, গ্যালারি ও প্যাভিলিয়নের উন্নয়ন, আধুনিক প্রেস বক্স স্থাপনসহ খেলোয়াড়দের জন্য বাড়ানো হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ ও তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থা কয়েক মাসের মধ্যে এসব সংস্কারকাজ সম্পন্ন করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সংস্কার করা স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘একটি স্টেডিয়াম শুধু ইট-পাথরের অবকাঠামো নয়। এটি আবেগ, উচ্ছ্বাস ও স্বপ্ন তৈরির জায়গা। এই স্টেডিয়ামে ঘাম ঝরে, কিন্তু আনন্দের ফুল ফোটে। এই স্টেডিয়ামে ঘাম ঝরে, কিন্তু আত্মবিশ্বাস জাগে। এই স্টেডিয়ামে ঘাম ঝরে, কিন্তু দেশপ্রেম প্রজ্বলিত হয়।’

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সংস্কারকাজের আওতায় স্টেডিয়ামের মাঠ ও পিচ সংস্কার করা হয়েছে। গ্যালারিতে রং করার পাশাপাশি প্যাভিলিয়নে বসানো হয়েছে পাঁচ শতাধিক নতুন আসন। দ্বিতীয় তলার অফিসকক্ষ, সম্মেলনকক্ষ, ভিআইপি গ্যালারি ও প্রেস বক্স আধুনিকায়ন করা হয়েছে।

এ ছাড়া স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ও প্রধান ফটক নির্মাণ, খেলোয়াড়দের জন্য সাতটি প্রস্রাবাগার স্থাপন, পার্কিং এলাকায় টাইলস বসানো এবং কম্পিউটারভিত্তিক হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা জিমনেসিয়ামের সংস্কারকাজও শুরু হয়েছে। আগামী দিনে লন টেনিস কোর্ট চালু, জেলা ক্রীড়া সংস্থার ক্যানটিন নির্মাণ এবং বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রায় ৭৫ বছরের পুরোনো স্টেডিয়ামটির ঐতিহ্য তুলে ধরে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম একটি আন্তর্জাতিক বন্দরনগরী। এই শহরের স্টেডিয়াম আধুনিক ও মানসম্মত হওয়াই স্বাভাবিক প্রত্যাশা। প্রাইম মিনিস্টারস গোল্ড কাপ উদ্বোধনের উদ্যোগ নেওয়ার পর স্টেডিয়ামটি আধুনিকায়নের কাজ শুরু হয়।

খেলাধুলাকে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম গড়ে তোলার অন্যতম মাধ্যম উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মানুষকে জয় উপভোগ করার পাশাপাশি পরাজয় মেনে নিতেও শেখায়। খেলাধুলার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা একটি দৃঢ়প্রত্যয়ী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসক বলেন, ‘এটি জেলা স্টেডিয়াম, এটি সবার স্টেডিয়াম। এটি কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এই জেলার সব তরুণ-তরুণী এখানে আসবে, খেলাধুলা করবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।’

তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা শুধু চিকিৎসক বা প্রকৌশলী হবে না, তারা ভালো খেলোয়াড়ও হবে। ভালো খেলোয়াড় হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।’

আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে উন্নত ক্রীড়া অবকাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বের খেলোয়াড়েরা নিজেদের সুযোগ-সুবিধার সঙ্গে অন্য দেশের ক্রীড়া অবকাঠামোর তুলনা করেন। তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেডিয়াম ও প্রশিক্ষণের পরিবেশ উন্নত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ, আন্তরিকতা ও নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসকের নেতৃত্বে স্টেডিয়ামে যেসব উন্নয়নকাজ হয়েছে, তা বিগত বহু বছরেও সম্ভব হয়নি। আমি ২০০৩ সাল থেকে এই স্টেডিয়ামের সঙ্গে সম্পৃক্ত। এত বছরে এ ধরনের ব্যাপক উন্নয়নকাজ হতে দেখিনি।’

স্টেডিয়াম কমপ্লেক্সের দীর্ঘদিনের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে সদস্যসচিব বলেন, ‘স্টেডিয়াম কমপ্লেক্সের একটি অংশে প্রায় ১২ বছর ধরে ময়লা-আবর্জনা জমে ছিল। সেখানে কেউ হাত দেয়নি। জেলা প্রশাসকের আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় আমরা সেই ময়লা-আবর্জনা পরিষ্কার করতে সক্ষম হয়েছি।’

জেলা প্রশাসকের নেতৃত্বে স্টেডিয়ামে আধুনিকতার ছোঁয়া লেগেছে উল্লেখ করে তিনি বলেন, প্যাভিলিয়নে নতুন আসন বসানো হয়েছে। দ্বিতীয় তলায় আধুনিক ভিআইপি গ্যালারি স্থাপন করা হয়েছে। গ্যালারিগুলোতে রং করা হয়েছে। এসব উন্নয়নকাজে স্টেডিয়ামের পরিবেশ বদলে গেছে।

গণমাধ্যমকর্মীদের জন্য আধুনিক প্রেস বক্স স্থাপনের উদ্যোগের প্রশংসা করে মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘আগে গণমাধ্যমকর্মীদের বসার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা ছিল না। জেলা প্রশাসক সব সময় তাঁদের কথা ভাবতেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, “মিডিয়ার জন্য কিছু একটা করেন।” তাঁর নির্দেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেস বক্সের ব্যবস্থা করা হয়েছে।’

স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানাপ্রাচীর নির্মাণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে সদস্যসচিব বলেন, ‘দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের সীমানাপ্রাচীরের কাজ অসম্পূর্ণ ছিল। বিগত সময়ে অনেক সরকার এসেছে, গেছে; কিন্তু কেউ কাজটি সম্পন্ন করতে পারেনি। জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা সেই সীমানাপ্রাচীরের কাজ সম্পন্ন করে স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।’

জেলা প্রশাসকের নিয়মিত তদারকির প্রশংসা করে তিনি বলেন, স্টেডিয়ামকে আরও আধুনিক করার বিষয়ে জেলা প্রশাসকের অনেক পরিকল্পনা রয়েছে। তিনি নিয়মিত উন্নয়নকাজের খোঁজখবর রাখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাঁর আন্তরিকতার কারণেই অল্প সময়ে অনেক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকা জিম সেন্টার সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরে মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘জিমনেসিয়ামের ভেতরে একটি জিম সেন্টার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। জেলা প্রশাসকের নির্দেশনায় সেটির সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ করে সেটি উদ্বোধন করা যাবে।’

টেনিস কোর্ট পুনরায় চালু ও খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা টেনিস কোর্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়মিত অনুশীলন করা খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতেও জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন।

খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ক্যানটিন নির্মাণের পরিকল্পনা তুলে ধরে সদস্যসচিব বলেন, ‘এখানে অনেক খেলোয়াড় নিয়মিত অনুশীলন করেন। কিন্তু আশপাশে খাবারের দাম তুলনামূলক বেশি। খেলোয়াড়েরা কোথায় খাবেন, কীভাবে সাশ্রয়ী মূল্যে খাবার পাবেন—এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক স্টেডিয়ামে একটি ক্যানটিন স্থাপনের নির্দেশনা দিয়েছেন।’

মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসকের আন্তরিকতা, উদ্যোগ ও নেতৃত্বে স্টেডিয়ামে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি, নিয়মিত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। স্টেডিয়ামের উন্নয়নে তাঁর আরও অনেক পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি দুই দশকের বেশি সময় ধরে এই স্টেডিয়ামের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে যেসব কাজ হয়নি, জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা সেসব কাজ করতে সক্ষম হয়েছি। তাঁর আরও অনেক উদ্যোগ ও অবদান রয়েছে, যা অল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয়।’

বক্তব্যের শেষে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সদস্যসচিব বলেন, ‘চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর নেতৃত্বে স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরীফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সংস্কার করা স্টেডিয়াম ও জিমনেসিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com