1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 12:32 pm
সংবাদ শিরোনাম: :
রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা

বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 21, 2026

ফটিকছড়ি ঐতিহ্যবাহী বারমাসিয়া নালিরকুল একতা সংঘ-এর উদ্যোগে ক্রীড়া ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করতে আয়োজিত জমকালো শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি রাউন্ডে স্থানীয় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

টুর্নামেন্টের বিভিন্ন পর্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ।টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনচুর,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন নাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল কান্তী নন্দী, সাংবাদিক শ্যামল নন্দী।

কোয়ার্টার ফাইনাল: কোয়ার্টার ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করেন বৈদ্যেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউসুফ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ইয়াকুব শহিদ।

সেমি ফাইনাল: সেমি ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ রমজান আলী। প্রধান অতিথি ছিলেন আসন্ন ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ডা. মোহাম্মদ বেলাল উদ্দিন।

ফাইনাল: ফাইনালের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এস এম নঈম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বারমাসিয়া নালিরকুল জামে মসজিদের সহ-সভাপতি ও বারমাসিয়া নালিরকুল একতা সংঘের সভাপতি জনাব মুজিবুল আলম মুন্না।

জমকালো শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহন করে ।
ফাইনাল খেলায় Boy, s Of Nazirha কে হারিয়ে সুন্দরপুর ভাই ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়।

বারমাসিয়া নালিরকুল একতা সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আরমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শুক্কুর সওদাগর, কামাল উদ্দিন, মোহাম্মদ জহুর, শাহাজান, মোঃ আজগর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় তরুণ সমাজ।

সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক কমিটি, খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বারমাসিয়া নালিরকুল একতা সংঘ-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতেও এমন ক্রীড়া ও সামাজিক আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজ ঐক্যবদ্ধ ও উজ্জীবিত থাকুক—এই প্রত্যাশা সবার।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com