জেলা প্রতিনিধি, পিরোজপুর।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্য সহ-সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাএনেতা পিরোজপুরের কৃতি সন্তান এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ঘোষিত জেলা ও মহানগর কমিটিগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় ফরিদপুর বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু। আর সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্যও পৃথক সমন্বয়ক ও সহ-সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা নিজ নিজ বিভাগের আওতাধীন জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য,পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাএনেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন