কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ‘ইসলাম গ্রুপের’ প্রধান মো. ইসলামকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার (২২ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. ইসলাম ওই ক্যাম্পের বাসিন্দা রশিদ আহমদের ছেলে।
১৬ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকে ইদ্রিস নামে এক রোহিঙ্গার বাঁশের দোকান থেকে মো. ইসলামকে আটক করা হয়।
পরে তাকে আদালতে সোপর্দ করার জন্য এপিবিএন পুলিশের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, আটক মো. ইসলামের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন