1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 3:23 pm
সংবাদ শিরোনাম: :
নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, November 24, 2026

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান): বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংঘদান, ধর্মদেশনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে এ উৎসব উদ্‌যাপন করা হয়।


সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও পুণ্যার্থীরা বিহার প্রাঙ্গণে সমবেত হন। তাঁদের উপস্থিতিতে পুরো বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের ধর্মীয় কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১১টায় অতিথি ও পুণ্যার্থীদের আপ্যায়ন করা হয়। পরে দুপুর আড়াইটায় সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টম সংঘরাজ ও বান্দরবানের বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের। প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
এ সময় রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উঃ পঞ্ঞা নাইন্দা মহাথের, বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু সংঘ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফয়েজ এবং রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ধর্মীয় অবদানের স্বীকৃতিস্বরূপের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার উৎসব উদ্‌যাপন কমিটির উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অষ্টম সংঘরাজ ও বান্দরবানের বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের ও প্রধান ধর্মদেশক হিসেবে সম্মাননা গ্রহণ করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ওয়াইন্নিতা থের। বিশেষ ধর্মদেশক হিসেবে সম্মাননা পান তাইম্রংছড়া পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চাইন্দাশ্রী ভিক্ষু। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি হ্লামং মারমা জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে রাত ১টা থেকে পরবর্তী ধর্মীয় আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসবের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

বৌদ্ধ ভিক্ষুদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর (বস্ত্র) দানের মাধ্যমে পুণ্য অর্জন, ত্যাগ, সংযম ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের মূল তাৎপর্য। রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়া বৌদ্ধ বিহারে ধারাবাহিকভাবে কঠিন চীবর দান অনুষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ২০২৬ইং এর ৫৮তম এ আয়োজনের মধ্য দিয়ে এবারের উৎসবের সমাপ্তি ঘটে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com