1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 8:18 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে আলোচনা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 3, 2026

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা করার লক্ষ্যে কারবারি, হেডম্যান, স্থানীয় সরকারের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রোয়াংছড়ি উপজেলা টাউন হলে এ সভার আয়োজন করে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সংস্থাটির রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রোয়াংছড়ি সদর ও আলেক্ষ্যং ইউনিয়নের গ্রামগুলোকে পর্যায়ক্রমে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফয়েজ।

সভায় বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি থানার প্রতিনিধি এএসআই লোকমান হোসেন, ৩৩৮ নম্বর রোয়াংছড়ি মৌজার হেডম্যান প্রতিনিধি হ্লামং মারমা, ৩৪১ নম্বর পাইক্ষ্যং মৌজার হেডম্যান বয়থাং বম এবং ৩৪৯ নম্বর ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা।
সভায় স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার চাংম্বুগং। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের অপুষ্টি দূরীকরণে চলমান কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়।


সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামগুলোতে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কারবারি ও হেডম্যানরা গ্রামের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে পরিবারগুলোকে সচেতন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনকে অবহিত করার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


প্রধান অতিথি ফারহান ফয়েজ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; গ্রামের প্রধান, কারবারি, হেডম্যান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা যাতে না ঘটে, সে জন্য স্থানীয় পর্যায়ে আগাম তথ্য প্রদান ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।


তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি। স্থানীয় নেতৃত্বকে সম্পৃক্ত করে গ্রামভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হলে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।


আলোচনা সভায় রোয়াংছড়ি সদর ও আলেক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন এলাকার কারবারি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ এবং প্রশাসন ও সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com