1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 10:07 pm
সংবাদ শিরোনাম: :
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ নথি ও ফাইল গায়েব করেও দুদকের জালে বিপিসির এটিএম সেলিম;স্বপরিবারে বিদেশে পালানোর চেষ্টা!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 8, 2026

দুর্নীতি দমন কমিশনের দুদকের কঁড়া নজরদারিতে থাকা বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এটিএম সেলিম গুরুত্বপূর্ণ নথি ও ফাইল গায়েব করার পরও দুদকের জালে আটকা পড়েছেন বলে জানা গেছে। আলোচিত এই ব্যক্তি সাম্প্রতিক সময়ে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বিপিসিতে একছত্র অধিপত্যে ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের অধিকারী হয়েছেন এমন তথ্য পাওয়া গেছে।

বিপিসি সংশ্লিষ্টরা জানান—সেলিম নিজেকে ও তার সম্পদ বাঁচাতে দেশের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার কাছে ধরনা দিচ্ছেন। এবং দুদক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাল ছিন্ন করে এই অভিযুক্ত নিজেকে মাসুম (নিষ্পাপ) সাজার চেষ্টা করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে গোপনে দুর্নীতির টাকায় গড়া অঢেল সম্পদ বিক্রি করে স্বপরিবারে বিদেশে পালানোর চেষ্টায় আছেন। এবং তার ও পরিবারের পাসপোর্ট জব্দের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ দীর্ঘদিনের। তিনি তার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে গুরুত্বপূর্ণ নথি ও ফাইল গায়েব করে ফেলেছেন। দুর্নীতির এই বরপুত্র সেলিমের বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ জমা পড়ার পর নড়েছড়ে বসে দুদক।

জানা গেছে, এটিএম সেলিমের বিরুদ্ধে ২০২২ সালের আগস্ট মাসে দুদকে একটি অভিযোগ জমা দেওয়া হয়, সেখানে বলা হয়, তার নিয়োগটি ছিল এক ধরনের জালিয়াতির মাধ্যমে। ১৯৯৯ সালে বিপিসি ৪ জন সহকারী ব্যবস্থাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা। নিয়োগ বোর্ডে ছিলেন হিসাব বিভাগে কাজী শহীদুর রহমান, বাণিজ্য বিভাগে আবুল কালাম আজাদ, এমআইএস বিভাগে মো: সোয়েব আহমেদ এবং পরিকল্পনা বিভাগে মো: মনিরুল ইসলাম। তিন মাসের মাথায় মনিরুল ইসলাম চাকরি ছেড়ে পূর্বের কর্মস্থল সিলেট গ্যাস ফিল্ডে ফিরে গেলে একটি সহকারী ব্যবস্থাপক পদ শূন্য হয়ে পড়ে।

তখন—বিপিসির কোম্পানি সচিব ছিলেন কামাল উদ্দিন। যিনি এটিএম সেলিমের চাচা, তার মদদে সেলিম ওই শূন্য পদে নিয়োগ পান। তার চাচা কোনো নিয়মকানুন বা আইন অনুসরণ না করে গোপনীয়তার সাথে এবং প্যানেল ছাড়াই অত্যন্ত অসংবেদনশীলভাবে সেলিমকে বিপিসিতে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পর থেকে সেলিম আলাদীনের চেরাগ পেয়ে যান, এরপর সেলিমকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি অনিয়ম-দুর্নীতি জাল-জালিয়াতি আর নানা অপকর্ম করে কয়েক বছরের ব্যবধানে হয়ে যান, জায়গা-জমি, বহুতল ভবন, ফ্ল্যাট-দোকানের মালিকসহ অঢেল সম্পদের মালিক।

অনুসন্ধানে দেখা যায়, এটিএম সেলিম চট্টগ্রামের ফয়েস লেক আবাসিক এলাকার হাজী আবদুল হামিদ রোডে ৬ তলা বিলাসবহুল বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। বাড়িটির নাম ‘জ্যোৎস্না’ হলেও, এটিএম সেলিম দাবি করেন এটি তার শ্বশুরের বাড়ি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাড়িটি তিনি দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে নির্মাণ করেছেন, আর সেই বাড়ির নাম শাশুড়ির নামে রেখেছেন। এটিএম সেলিমের বিরুদ্ধে এই অভিযোগের পরেও দুদক তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি, যা দুর্নীতিবাজদের কাছে আরও বড় একটি বার্তা হয়ে উঠেছে।

এদিকে চান্দগাঁও থানার খালাসী লেকের বিপরীতে ৪ ইউনিটের ৬ তলা বিশিষ্ট বিশাল একটি ভবনের মালিকও এটিএম সেলিম। শুধু চট্টগ্রামের চান্দগাও এলাকায় নয়, তার নামে বেনামে রয়েছে একাধিক দোকান এবং নানা স্থানে সম্পত্তি। চট্টগ্রামের বাইরেও দুর্নীতির টাকায় সে নিজের সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন, যার অন্যতম স্থান রাজধানী ঢাকা। ঢাকার অভিজাত এলাকা বনানীতেও তার নামে একাধিক ফ্ল্যাট রয়েছে, যা সে বিভিন্ন কৌশলে অর্জন করেছে।

এটিএম সেলিম তার দুর্নীতির চক্র শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি বিদেশেও তার কালো টাকার মাধ্যমে ব্যবসা ও সম্পত্তি গড়েছেন। অস্ট্রেলিয়াতে তার বন্ধু আবদুল করিমের মাধ্যমে টাকা পাচার করে সেখানে বাড়ি কিনেছেন এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মিমি সুপার মার্কেটে ও আছে একটি ব্যবসা প্রতিষ্ঠান।

তৎকালীন সময়ে মংলা অয়েল ইনস্টলেশন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটেছে, যেখানে প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান ছিলেন এটিএম সেলিম। প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) অনুযায়ী অনুমোদিত ব্যয় ছিল ২০৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকা, কিন্তু প্রকল্পের বাস্তবায়নে খরচ দেখিয়েছিল ২০৯ কোটি ৬৪ লাখ টাকা। এই অতিরিক্ত খরচের বিষয়ে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারী অডিট প্রতিষ্ঠান খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানি সেলিমের অনিয়ম-দুর্নীতির বিষয়ে আপত্তি জানায়। তখন ম্যাক্সওয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং পাইপলাইন লিমিটেডকে বিল প্রদানের নামে কোটি কোটি টাকা লুটপাট করেন তিনি।

তাছাড়া প্রকল্পটির বেশ কিছু ভাউচারের হদিসও পাওয়া যায়নি। ভাউচার বিষয়ে অডিট প্রতিষ্ঠানের আপত্তির পর প্রকল্প পরিচালক মোছাদ্দেক হোসেন জানিয়েছেন, বিপিসির হিসাব বিভাগ থেকে বিল প্রদান করা হয়েছে এবং সেখানে ভাউচার সংরক্ষিত রয়েছে। কিন্তু পরবর্তীতে বিপিসির হিসাব বিভাগেও সেই ভাউচার খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।

দুদকে দেওয়া অভিযোগে আরো একাধিক দুর্নীতির ঘটনা উঠে এসেছে, বিশেষ করে বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্পে। এই প্রকল্পে জমি অধিগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।

অভিযোগ অনুযায়ী, ধান ক্ষেতের একর প্রতি মূল্য ৩ লাখ এবং পানের বরজের মূল্য ৬৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল কিন্তু প্রকল্পের বাস্তবায়নকালে, যারা এটিএম সেলিমকে ঘুষ দিয়েছে তাদের ধান ক্ষেতকে পানের বরজ হিসেবে দেখানো হয়েছে এবং যারা ঘুষ দেয়নি তাদের পানের বরজকে ধান ক্ষেত দেখানো হয়েছে। এই জালিয়াতির ফলে প্রায় ৯৬ লাখ ৬০ হাজার ১৫০ টাকার দুর্নীতি হয়েছে, যা খোদ দুদকের তদন্তে বেরিয়ে এসেছে বলে জানা গেছে।

আর এদিকে, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি বিপিসিতে র‌্যাবের একটি অভিযানে ঘুষের টাকা ভাগাভাগির সময় ৬৬ লাখ ৭৫ হাজার টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ও দুদকের অনুসন্ধানে সেলিমের আরও বহু দুর্নীতির ঘটনা তখন উন্মোচিত হয়। তারপরও মূল হোতা এটিএম সেলিম মোটা অংকের টাকার বিনিময়ে বার বার ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

এদিকে—চট্টগ্রামের চকবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি কাপড়ের দোকান ‘ইডিইএস’ (দ্বিতীয় তলায় দোকান নম্বর–২২) এর মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দোকানটি পরিচালনা করেন এটিএম সেলিমের স্ত্রী ও ছোট ভাই। দোকানটির বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকার বেশি বলে জানা গেছে। সেলিমের অফিসের গাড়িটি শুধু অফিস কাজের জন্য নির্ধারিত। তবে তিনি পারিবারিক কাজেও গাড়িটি ব্যবহার করছেন। প্রতিদিন সকালবেলা সেলিমকে অফিসে নামিয়ে দিয়ে চলে যায় তার ছেলে-মেয়ে সেবা দিতে।

আরও জানা গেছে, অফিসের গাড়ি নিয়ে সেলিমের মেয়ে মাঝে মাঝে চট্টগ্রাম ক্লাব বা র‌্যাডিসন হোটেলে সাঁতার কাটতে যায়। এমনকি তার স্ত্রীও একাধিকবার এই গাড়ি ব্যবহার করে দোকানে যাতায়াত করেন। এ ধরনের বিলাসিতা দীর্ঘ সময় ধরে চলছে এবং গাড়ির মাইল মিটার পরীক্ষা করলেই এর প্রমাণ পাওয়া যাবে।

অনিয়ম-দুর্নীতি ও বিদেশে পালানোর চেষ্টার বিষয়ে জানতে এটিএম সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: মনজুর আলমেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য—এটিএম সেলিমের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, সম্পদ অর্জন ও বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের বিষয়ে ২০২২ সালের আগস্টে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়া সে আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে। ১৯৯০-এর দশকে বিপিসিতে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগের সময় এটিএম সেলিমের নিয়োগ প্রক্রিয়ায় নানা জাল-জালিয়াতির অভিযোগ আছে।

পরবর্তীতে আসছে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনঃ

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com