1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 16, 2026, 3:47 pm
সংবাদ শিরোনাম: :
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা। বিশ্ব ডায়াবেটিস দিবসে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে সেমিনার: আগে ভাগে শনাক্তেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নারী সহিংসতা প্রতিরোধে ভাণ্ডারিয়ায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক সাংগু নদীর কালো অন্ধকার পেরিয়ে নতুন আলোর কোলে: এক মায়ের সংগ্রাম ও বেঁচে থাকার জয়গান বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের ব্যাপক প্রস্তুতি সৌদিয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, November 21, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার কর্তৃক তদন্ত এবং পরবর্তীতে সরকারের নির্দেশে গঠিত প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটি বুধবার (২০ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেছে।  

প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সদস্য সচিব হলেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অপর দুই সদস্য হলেন, দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রামের ব্যুরো প্রধান মুস্তফা নঈম ও গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ।  

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পুনরায় সচল হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ক্লাবের স্থায়ী সদস্যদের মাঝে।  

ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রথম সভা বুধবার বিকেলে আহ্বায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

সভায় ছাত্রজনতার গণআন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সৃষ্ট সংকট নিরসনে সরকারের নির্দেশে তদন্ত কার্যক্রম পরবর্তী প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের পূর্ববর্তী সংশ্লিষ্ট সব কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়।  

অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখায় ক্লাবের চলমান সব ব্যাংকের হিসাব পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি অনুমোদন করা হয়।  

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদ প্রদান ও স্থায়ী সদস্যদের যাচাই-বাছাই পূর্বক সদস্য পদ বিষয়ক চার সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।  

সভায় সদস্য সচিব জাহিদুল করিম কচি, মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ উপস্থিত ছিলেন।  

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com