1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 5:12 pm
সংবাদ শিরোনাম: :
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে টাস্কফোর্সের অভিযান;৮ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 20, 2024

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযানে নগরীর খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ২০ অক্টোবর রোববার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের টাস্কফোর্সের বিশেষ টিম নগরীর পাইকারী ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারের বিভিন্ন মুদিমাল ও পণ্য সামগ্রীর দোকানে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

মোবাইল কোর্ট চলাকালীন সময়ে ক্রয়ের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের তথ্যে গরমিল, লাইসেন্স ও পাকা রশিদ না থাকা, দেশি-বিদেশী বাদাম, কিসমিস, খেজুর বিভিন্ন ওজনে প্যাকেটজাত করে মেয়াদ না লেখাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপনন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তন্মধ্যে খাতুনগঞ্জের দ্বীন সিন্ডিকেটকে ৫০ হাজার টাকা, দ্বীন এন্ড কোং-কে ৫০ হাজার টাকা, জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও আলামিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, পাহাড়তলী বাজারের বেলাল স্টোরকে ১০ হাজার টাকা, সততা পোল্ট্রিকে ৬ হাজার টাকা, শাহদাৎ পোল্ট্রিকে ৩ হাজার টাকা ও মাহবুব ইকবাল পোল্ট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক পৃথক অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান মাহমুদ ডালিম, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক। পৃথক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিএমপি’র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সমন্বয়কেরা অভিযানে সহযোগিতা করেন।


টাস্কফোর্স অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ জানান, সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছে। বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ৮ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের মধ্যে অনেকে তাদের অপরাধ স্বীকার করে পরবর্তীতে সংশোধন করে নেবেন বলে জানান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com