1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 10:03 pm
সংবাদ শিরোনাম: :
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নাসিরাবাদে নিজ বাসায় কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করেন না কমলা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, August 10, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন মিত্র ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করেন না বলে জানিয়েছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন। গত বৃহস্পতিবার গর্ডন এ কথা জানান। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার পর গাজা যুদ্ধ নীতি নিয়ে প্রথমবারের মতো কমলার এমন সিদ্ধান্ত জানা গেল।

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর গত বুধবার প্রথমবারের মতো একটি সমাবেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে মতবিনিময়ের সময় মার্কিন নীতির পরিবর্তন নিয়ে চাপের মুখে পড়েন কমলা।

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে এই সমাবেশের পর গাজা যুদ্ধের বিরোধিতাকারী গোষ্ঠীগুলোর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এ সময় কমলাকে ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার অনুরোধ জানান তারা।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) ফিল গর্ডন বলেন, ‘কমলা হ্যারিস ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করেন না। ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টি তিনি সব সময় নিশ্চিত করবেন।

১০ সেপ্টেম্বরই বিতর্ক

আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজ চ্যানেলেই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এবিসি নিউজ এ কথা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি হতে চলেছেন কমলা ও ট্রাম্প। এটি ছাড়াও নির্বাচনের আগে আরো দুটি বিতর্ক করার ইচ্ছা পোষণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com