1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
আলীকদম প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এস,এম জিয়াউদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক নুরখান‎ ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ বিএসসি’র সাফল্য ও অগ্রগতির অন্যতম কারিগর মাহমুদুল মালেক কমরেড পূর্ণেন্দু কানুনগো’র নির্দেশনায় গেরিলা যুদ্ধে সক্রিয় অংশনেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ

চট্টগ্রামে তেলের দাম নিয়ে কারসাজি;৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানান অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার চট্টগ্রাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা অফিসের অধীনে গরুর মাংসের দোকানসহ নিত্যপণ্য সামগ্রীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, তেলে বোতলের ওপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্ন মানের পণ্যের ওপর নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রিসহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন বাজার তদারকি অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ পাইকার বা কোম্পানি গুলো যেভাবে মূল্য নির্ধারণ করে এবং শর্ত বেধে দেয় সেভাবে সাধারণ ক্রেতাদের পণ্যগুলো তাদের বিক্রি করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পাইকারদেরও নিয়মিত তদারকির আওতায় আনতে পারলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব মনে করছেন অনেকে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com