1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ বিএসসি’র সাফল্য ও অগ্রগতির অন্যতম কারিগর মাহমুদুল মালেক কমরেড পূর্ণেন্দু কানুনগো’র নির্দেশনায় গেরিলা যুদ্ধে সক্রিয় অংশনেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ মহাযোগী মহান তপস্বী শ্রী শ্রী গুরুদাস পরমহংসদেব ফকির বাবাজী

চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় দুই ইউনিয়ন সাহারবিল ও ঢেমুশিয়ায় ১ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ। পৃথক দুই দিনে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সোমবার (৮ জুন) ১১ নম্বর সাহারবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং মঙ্গলবার (৯ জুন) ১৫ নম্বর ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ।

আয়োজকদের ভাষ্য, উপকূলীয় অঞ্চলের দরিদ্র, কর্মহীন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সীমিত আয়ের কারণে কষ্টে থাকা পরিবারগুলোকে এ সহায়তার আওতায় আনা হয়।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুল আলম জিকু, ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন আহমেদ, সাংবাদিক রিদুয়ান হাফিজ, ইউপি সদস্য আবুল হাসেম (২ নম্বর ওয়ার্ড), রেজাউল করিম (৪ নম্বর ওয়ার্ড) এবং সংরক্ষিত নারী সদস্য মুন্নী আক্তার (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড)।

অন্যদিকে সাহারবিল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়সল উদ্দিন আহমেদ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

আইএসডিই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা তাজ উদ্দীন এবং প্রকল্প কর্মকর্তা সুপম বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার বহু পরিবার এখনো নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ শুধু খাদ্য নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং মানুষের মধ্যে আস্থা ও স্বস্তিও তৈরি করে।

ঢেমুশিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, “স্থানীয় পর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবার রয়েছে, যাদের জন্য এই সহায়তা তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।”

সাহারবিল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ফয়সল উদ্দিন আহমেদ বলেন, “সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম সামাজিক সংহতি ও সহযোগিতার মনোভাবকে আরও শক্তিশালী করে।”

আইএসডিই বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম বলেন, “কক্সবাজারের বিভিন্ন প্রত্যন্ত ও দুর্যোগপ্রবণ এলাকায় আমরা ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১ কেজি লবণ এবং ৩ লিটার সয়াবিন তেল সম্বলিত একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা প্রদান করা হয়েছে।

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, “সংসারের খরচ অনেক বেড়ে গেছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য বড় উপকার হয়েছে।”
সাহারবিলের বাসিন্দা আবদুল করিম বলেন, “দিনমজুরের কাজ সবসময় থাকে না। খাদ্যসামগ্রী পেয়ে পরিবার নিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারছি।”

আইএসডিই বাংলাদেশ জানায়, এর আগে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলসহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ৩৫ হাজার ৫২৫ জন সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মানবিক এ কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com