1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো:দীর্ঘ ২৭ বছরের অবহেলা, পিতৃপরিচয়হীনতার গ্লানি আর আইনি লড়াইয়ের অবসান ঘটলো অবশেষে। জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের মানবিক ও আইনি হস্তক্ষেপে অবশেষে নিজের জন্মদাতা পিতার পরিচয় ফিরে পেয়েছেন এক যুবক। ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে, তিনি ওই ব্যক্তিরই নিশ্চিত জৈবিক সন্তান।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার কার্যালয়ের অফিস সহকারী এরশাদ উল্লাহ।

বিচ্ছেদ ও পরিচয়হীনতার দীর্ঘ ইতিহাস
জেলা লিগ্যাল এইড অ‌ফিসার (সি‌নিয়র সি‌ভিল জজ) সুব্রত দাশ জানায়, আজ থেকে দীর্ঘ ২৭ বছর পূর্বে যখন ওই যুবকের জন্ম হয়, তখন তার পিতা প্রবাসে কর্মরত ছিলেন। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে তার পিতা-মাতার মধ্যে স্থায়ী বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। বিচ্ছেদের পর মাতা অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হলে আক্ষরিক অর্থেই পৈত্রিক স্নেহ ও পরিচয় থেকে বঞ্চিত হয়ে এক প্রকার এতিম হয়ে পড়েন এই সন্তান। এরপর থেকে মামার আশ্রয়েই বড় হতে থাকেন তিনি।
ডিএনএ টেস্ট ও আইনি লড়াই:
নিজের ন্যায্য অধিকার ও পিতৃপরিচয় প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৪ সালে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে প্রথম একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হলে, পিতা শর্ত দেন যে—ডিএনএ টেস্টের পজিটিভ রিপোর্ট ছাড়া তিনি কোনোভাবেই তাকে সন্তান হিসেবে স্বীকৃতি দেবেন না। পিতৃত্ব প্রমাণের এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কর্তৃপক্ষ। ২০২৬ সালে এসে লিগ্যাল এইড অফিসের প্রত্যক্ষ সহযোগিতা ও ২ জন প্যানেল আইনজীবীর নিরলস আইনি লড়াইয়ের মাধ্যমে মা, বাবা ও সন্তানের ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মঙ্গলবার সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ সমাগত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ ডিএনএ টেস্টের চূড়ান্ত প্রতিবেদন জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে হস্তান্তর করে। রিপোর্টে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয় যে, ওই যুবকই তার পিতার প্রকৃত ও বৈধ সন্তান (৯৯.৯৯% জৈবিক মিল)।

ডিএনএ রিপোর্টের সত্যতা প্রকাশের পর পিতা তার ভুল স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে সন্তানকে বুকে টেনে নেন। আপস-মীমাংসার শর্তানুযায়ী মঙ্গলবার থেকেই পুত্র তার পিতার নিজ বাসভবনের নিচতলার কক্ষে বসবাস শুরু করবেন বলে জানা গেছে।

জানা যায়, আগামী শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদে এলাকাবাসীর উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে নিজের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেবেন পিতা। একইসাথে সন্তানের যাবতীয় বৈধ উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার বুঝিয়ে দেওয়া হবে।

জেলা লিগ্যাল এইডের সহকারী ‌মোহাম্মদ এরশাদুল ইসলাম জানান, এই সফল ও মানবিক মীমাংসার পর জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে পিতা ও পুত্র উভয়কে শুভেচ্ছা উপহার হিসেবে টি-শার্ট প্রদান করা হয়। সরকারি আইনি সহায়তা কেন্দ্রের এই আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। “বিনামূল্যে সরকারি আইনি সহায়তার মাধ্যমে একটি পরিবারের পুনর্মিলন এবং একজন যুবকের দীর্ঘ ২৭ বছরের পিতৃপরিচয় ফিরিয়ে দিতে পারা আমাদের আইনি সেবার অন্যতম বড় সার্থকতা।”

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com