1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ বিএসসি’র সাফল্য ও অগ্রগতির অন্যতম কারিগর মাহমুদুল মালেক কমরেড পূর্ণেন্দু কানুনগো’র নির্দেশনায় গেরিলা যুদ্ধে সক্রিয় অংশনেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ মহাযোগী মহান তপস্বী শ্রী শ্রী গুরুদাস পরমহংসদেব ফকির বাবাজী

বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালীতে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সুরক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালীতে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন (বুধবার) “গাছ বাঁচাই, গাছ লাগাই” স্লোগানকে সামনে রেখে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং কোনাখালী নারী মঙ্গল সংস্থা-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী কর্মসূচির সূচনায় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি কোনাখালীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং উপস্থিতদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলার মুখ্য সমন্বয়ক বদরুনাহার কলি, কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, কমিউনিটি ক্লিনিকের সদস্য, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বন উজাড় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলা করা সম্ভব।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com