1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ বিএসসি’র সাফল্য ও অগ্রগতির অন্যতম কারিগর মাহমুদুল মালেক কমরেড পূর্ণেন্দু কানুনগো’র নির্দেশনায় গেরিলা যুদ্ধে সক্রিয় অংশনেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ মহাযোগী মহান তপস্বী শ্রী শ্রী গুরুদাস পরমহংসদেব ফকির বাবাজী

এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফুটবলে নান্দনিকতার জন্য পরিচিত ব্রাজিল। কিন্তু মঙ্গলবার রাতে এক প্রীতি ম্যাচ খেলতে নেমে মাঠের চরম বিশৃঙ্খলার কারণে বিতর্কিত হলো তাদের নারী দল। যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরের সঙ্গে দেখাতে হলো ৮টি লাল কার্ড।

ম্যাচটি শেষ হয়েছে চরম উত্তেজনা, বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে। ফোর্তালেজায় অনুষ্ঠিত ম্যাচে খেলোয়াড়, কোচ ও স্টাফ মিলিয়ে ব্রাজিল দলের আটজন সদস্য রেড কার্ড দেখেন। ম্যাচের পর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় পুলিশকেও।

ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র। সেটাও আত্মঘাতী গোলে। ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের আত্মঘাতী গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের শুরুতে এমন কিছু হবে তেমন আঁচ পাওয়া যাচ্ছিল। দুই দলের ফুটবলাররাই মাঠের সুন্দর ফুটবলের পরিবর্তে পেশিশক্তি প্রদর্শনীতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ম্যাচের শেষ দিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ব্রাজিল দলের মোট আটজন সদস্য, খেলোয়াড় ও স্টাফ রেড কার্ড দেখেন। স্বাগতিক দল ম্যাচ শেষ করে মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে।

খেলা শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ব্রাজিলিয়ান খেলোয়াড়রা প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জামসহ পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসও বহিষ্কৃতদের তালিকায় ছিলেন। প্রথমার্ধে জার্সির রঙ নিয়ে বিতর্কের সময় তিনি হলুদ কার্ড দেখেন। পরে ৭৭তম মিনিটে বল দূরে লাথি মারায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার সঙ্গে দলের আরও তিনজন স্টাফকেও লাল কার্ড দেখানো হয়।

অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্রের এমিলি সনেটকে ধাক্কা দেওয়ায় ব্রাজিলের ফরোয়ার্ড বিআ জেনেরাত্তো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এরপর তারসিয়ানে যুক্তরাষ্ট্রের সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে রেফারি পাওলা সেবোলাদা লোপেজের সঙ্গে তর্কে জড়ানোর কারণে ব্রাজিলের ফরোয়ার্ড কেরোলিনকেও বহিষ্কার করা হয়। একইভাবে বিদ্রূপাত্মকভাবে হাততালি দেওয়ার অভিযোগে লাল কার্ড দেখেন লুদমিলা।

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ এমা হায়েস বলেন, ব্রাজিলের প্রতি আমার অনেক সম্মান রয়েছে এবং এটি এমন একটি অভিজ্ঞতা, যা আমি কখনও ভুলব না। এই ম্যাচের আগে শনিবার অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিল ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল।

আগামী বছর ফিফা বিশ্বকাপ ২০২৭ আয়োজন করবে ব্রাজিল। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার লিন্ডসে হেপস বলেন, আমি আশা করি বিশ্বকাপের ফাইনাল এমন দৃশ্যের সাক্ষী হবে না।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com