1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:53 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, June 11, 2026

গণশুনানিতে চিকিৎসা সহায়তা পেলেন কিডনি রোগী, বাঁচার আশার আলো দেখল অসহায় পরিবার

কেউ এসেছেন কিডনি অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে। কেউ ছুটে এসেছেন ছয় বছরের অসুস্থ মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে। কেউ আবার বিদেশে বসে নিজের কষ্টার্জিত সম্পদ রক্ষার জন্য খুঁজছেন প্রশাসনের সহায়তা। জীবনের এমন অসংখ্য গল্প, বেদনা আর প্রত্যাশার মিলনস্থলে পরিণত হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি।


আর সেই গল্পগুলোর নীরব শ্রোতা হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনেকের কাছেই তিনি এখন শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন ‘মানবিক ডিসি’।

আরও পড়ুন:ডিসি জাহিদের গণশুনানি দেশের গন্ডি পেরিয়ে প্রবাসেও মিলছে সেবা

সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান: কারা বন্দিদের ডিসি জাহিদ


বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকা থেকে আসা ৪২ জন সেবাপ্রত্যাশীর আবেদন, অভিযোগ ও সমস্যার কথা শোনেন তিনি। প্রতিটি আবেদন মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সেদিনের গণশুনানিতে উঠে আসে জীবনসংগ্রামের কয়েকটি হৃদয়স্পর্শী গল্প।


রাঙ্গুনিয়ার জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল মজিদ হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকদের মতে, তার দ্রুত অপারেশন প্রয়োজন। কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা অসম্ভব। শেষ ভরসা হিসেবে তিনি জেলা প্রশাসকের দ্বারস্থ হন।
একই দিনে আবেদন নিয়ে হাজির হন আনোয়ারার দিনমজুর নিজামুল হক। তার ছয় বছরের কন্যা রিয়া দীর্ঘ সাত মাস ধরে কিডনি জটিলতা, ব্রঙ্কিয়াল অ্যাজমাসহ একাধিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। সন্তানের জীবন বাঁচানোর আকুতি নিয়ে তিনি সাহায্য চান জেলা প্রশাসকের কাছে।


আরেক কিডনি রোগী মোহাম্মদ ইয়াছিনও দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাদের সবার আবেদন শুনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক।
সেদিনের গণশুনানিতে গুরুতর অসুস্থ আটজন ব্যক্তি এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া দুইজন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়াসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।


জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রতি সপ্তাহে অসংখ্য মানুষ চিকিৎসা, শিক্ষা, জমিজমা বিরোধ, সামাজিক নিরাপত্তা কিংবা আর্থিক সংকটের সমাধান খুঁজতে গণশুনানিতে আসেন। অনেক সময় সামান্য একটি সহায়তাই একটি পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়।


মানবিক সহায়তার পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয় প্রবাসীদের জন্য বিশেষ অনলাইন গণশুনানি। এতে চারজন প্রবাসী অনলাইনে এবং তিনজন সরাসরি উপস্থিত হয়ে জমিজমা বিরোধ, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলো শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ককর্মকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শুধু অভিযোগ শোনাই নয়, অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগও নেওয়া হয়। যেসব বিষয়ে আরও অনুসন্ধান প্রয়োজন, সেগুলো দ্রুত নিষ্পত্তি করে ফলাফল আবেদনকারীদের জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মনে করেন, প্রশাসনের সাফল্য কেবল কাগজে-কলমে নয়, মানুষের মুখের হাসিতে।
তার ভাষায়, “একজন অসহায় মানুষ যখন চিকিৎসার অভাবে কষ্ট পান কিংবা একজন প্রবাসী যখন তার সম্পত্তি রক্ষার জন্য সাহায্য চান, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করাই আমাদের অঙ্গীকার।”
তিনি বলেন, “গণশুনানি শুধু অভিযোগ গ্রহণের কর্মসূচি নয়; এটি মানুষের সঙ্গে প্রশাসনের আস্থার সেতুবন্ধন। মানুষ যেন মনে করেন, রাষ্ট্র তাদের কথা শুনছে—সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
গণশুনানি শেষে সহায়তা পাওয়া অনেকের চোখে ছিল স্বস্তির অশ্রু। কেউ ফিরে গেছেন চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ নিয়ে, কেউ পেয়েছেন প্রশাসনের আশ্বাস, কেউ আবার পরিবারের জন্য খাদ্যসামগ্রী।


সারাদেশের মানুষের কাছে তাই ধীরে ধীরে ভিন্ন এক পরিচয়ে পরিচিত হয়ে উঠছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কঠোর প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই চর্চাই তাকে এনে দিয়েছে নতুন পরিচয়—‘মানবিক ডিসি’।
আর প্রতি বুধবারের গণশুনানি হয়ে উঠছে অসহায় মানুষের জন্য আশার আলো, আস্থার ঠিকানা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com