1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ বিএসসি’র সাফল্য ও অগ্রগতির অন্যতম কারিগর মাহমুদুল মালেক কমরেড পূর্ণেন্দু কানুনগো’র নির্দেশনায় গেরিলা যুদ্ধে সক্রিয় অংশনেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ মহাযোগী মহান তপস্বী শ্রী শ্রী গুরুদাস পরমহংসদেব ফকির বাবাজী

ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬


সজল চক্রবর্তী।।উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাম্হ্যকমপ্লেক্স নরমাল ডেলিভারিতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম হয়েছে। নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবে রীতিমতো সাফল্যের নজির সৃষ্টি করেছে। স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নিয়েছে ১৭টি শিশু। মা ও নবজাতক সবাই সুস্থ থাকায় ইতোমধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।


জানা গেছে, গত ১০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নিয়েছে ৮৭টি নবজাতক। চলতি বছরের প্রথম তিন মাসেই এ সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ এ। ২০২৫ সালে হাসপাতালটিতে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নিয়েছে ৩ হাজার ৯৩১ শিশু। আর গত পাঁচ বছরে এ হাসপাতালের মাধ্যমে স্বাভাবিক প্রসবে প্রায় ১৯ হাজার নবজাতক পৃথিবীর আলো দেখেছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হাসপাতাল ঘুরে দেখা গেছে, স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মায়েরা ও তাদের স্বজনরা নবজাতকদের নিয়ে বাড়ি ফিরছেন। দেখা যায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা, দক্ষতা এবং নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করার প্রচেষ্টার প্রশংসা করেন।


প্রসূতি বিভাগের নার্সিং সুপারভাইজার কৃষ্ণা প্রভাত দেবী বলেন, হাসপাতালে আমরা প্রসূতি সেবা, অ্যান্টেনাটাল কেয়ার (এএনসি), পোস্টনাটাল কেয়ার (পিএনসি) এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে সিজারিয়ান সেবাও প্রদান করি। একদিনে ২১টি শিশুর জন্ম হওয়ার ঘটনাও রয়েছে। বিদ্যুৎ সংকটের সময় মোমবাতির আলোয়ও প্রসূতি মায়েদের সেবা দিতে হয়েছে। নবজাতকদের কোনো সমস্যা দেখা দিলে শিশু বিশেষজ্ঞদের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করতে আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু স্বাস্থ্য কনসালট্যান্ট ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী বলেন, গত ২৪ ঘণ্টায় জন্ম নেওয়া ১৭টি নবজাতককেই আমি পর্যবেক্ষণ করেছি। সবচেয়ে আনন্দের বিষয় হলো, সবগুলো শিশুই সুস্থ রয়েছে এবং বাড়ি ফিরে গেছে। সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা আরও বাড়লে ভবিষ্যতে স্বাভাবিক প্রসবের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে নরমাল ডেলিভারিতে উন্নত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রসূতি সেবায় বিশেষ অবদান রাখায় এ হাসপাতাল জাতীয় পর্যায়ে পুরস্কারও অর্জন করেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। গত ১০ দিনেই হাসপাতালে ৮৭টি নবজাতকের স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে, যা আমাদের সেবার প্রতি মানুষের আস্থারই প্রতিফলন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com