1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 2:07 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

তারেক রহমানকে বরণ: ঢাকায় কয়েক লাখ মানুষ জমায়েত করবে চট্টগ্রাম বিএনপি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, December 24, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন স্মরণীয় করে রাখতে দলীয়ভাবে বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে চট্টগ্রাম বিভাগ থেকে রাজধানী ঢাকায় কয়েক লাখ লোকের সমাগম হবে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “চট্টগ্রাম বিভাগের ১০টি ইউনিট থেকে সাত থেকে ১০ লাখ লোকের সমাগম ঘটবে ঢাকায়।

আজকে (মঙ্গলবার) থেকে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন। দলের পক্ষ থেকে ভাড়া করা বাস, হাইসের পাশাপাশি অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাবেন। ”

শুধু চট্টগ্রাম জেলা থেকে এক লাখের বেশি লোকের ঢাকায় সমাগম হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মীর হেলাল বলেন, “এ ধরনের সাড়া অতীতে আমরা কখনও পাইনি। অন্যান্য সময়ে যে পরিমাণ লোক আমাদের কর্মসূচিতে আসত, তার চেয়ে ১০ গুণ বেশি লোকের সমাগম হতে পারে ২৫ ডিসেম্বর।

তিনি বলেন, “তার নির্বাচনি এলাকা হাটহাজারী থেকে একশর বেশি বাস ও ৮৫টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে দলের নেতাকে স্বাগত জানাতে। ”

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “চট্টগ্রাম মহানগর থেকে ১৫ হাজারের বেশি নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা যাচ্ছেন। ইতোমধ্যে অনেকেই ঢাকা পৌঁছে গেছেন। ”

তিনি আরও বলেন, “যাদের ঢাকায় থাকার ব্যবস্থা আছে, তাদের আমরা নিজ দায়িত্বে চলে যেতে বলেছি।বুধবার (২৪ ডিসেম্বর) যারা যাবেন তাদের জন্য চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে একশটির বেশি বাস, হাইস ভাড়া করা হয়েছে। ”

পাশাপাশি আন্তঃনগর তূর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল ও স্পেশাল ট্রেনে অনেকেই ঢাকা যাবেন বলে জানিয়েছেন নাজিমুর রহমান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, “চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে অন্তত ১৫ হাজার লোক ঢাকায় যাবেন তারেক রহমানকে স্বাগত জানাতে। বিভিন্ন উপজেলা থেকে ইতোমধ্যে বাসা, হাইস ভাড়া করা হয়েছে। আবার অনেকেই ব্যক্তিগত গাড়ি ও ট্রেনেও যাবেন ঢাকায়।সাংগঠনিকভাবে লোক সমাগমের পাশাপাশি মনোনয়ন পাওয়া নেতা এবং ব্যক্তিগত উদ্যোগেও অনেকে ঢাকা যাবেন। ”

তিনি বলেন, “আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত আমার কাছে তথ্য আছে, পটিয়া উপজেলা থেকে ১২টি, সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা থেকে ছয়টি, বোয়ালখালী উপজেলা থেকে চারটি বাসে করে লোকজন যাবেন। এর বাইরে আনোয়ারা, বাঁশখালী থেকেও লোকজন যাবে। তাছাড়া কর্ণফুলী উপজেলা থেকে ২০টি, সাতকানিয়া লোহাগাড়া থেকে বাসের পাশাপাশি আটটি হাইস ভাড়া করা হয়েছে দলীয় কর্মীদের ঢাকায় নিতে। ” 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com