1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 3:15 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির

চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে এম. মোবারক আলী নির্বাচিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, August 23, 2025

সভাপতি পদের সিদ্ধান্ত স্থগিত!

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই কাউন্সিল ও সম্মেলনে অংশ নিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই ভিড় জমাতে থাকেন। সম্মেলন শুরুর নির্ধারিত সময় ছিল দুপুর ২টা, তবে সকাল থেকেই নেতাকর্মীদের আগমন শুরু হয়। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় বিশাল জনসমুদ্রে। চারদিকজুড়ে ছিল স্লোগান, ব্যানার ও দলীয় পতাকায় সাজানো এক প্রাণবন্ত পরিবেশ।

চকরিয়ায় এম. মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এনামুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর হেলাল, সাবেক এমপি এ্যাডভোকেট হাসিনা আহমেদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীমামা আরা স্বপ্না। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে সজাগ ও সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি দেশ ও জনগণের মুক্তির রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পিআর (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ যেন এই ইস্যু নিয়ে মাঠ ঘোলা না করে বরং গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজে।

তিনি আরও বলেন, নির্বাচনের আমেজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।

চকরিয়া উপজেলা বিএনপির দ্বিতীয় কাউন্সিল অধিবেশন এক আবেগঘন ও প্রতীক্ষিত পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে সর্বসম্মতিক্রমে চকরিয়া উপজেলার পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনীতিবিদ মোবারক আলীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে উঠে, এবং কর্মী-সমর্থকদের মাঝে এক উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়।

তবে সভাপতি পদ নিয়ে একাধিক প্রার্থীর মধ্যে মতৈক্যে না পৌঁছানোয়, কাউন্সিল সভার আয়োজক কমিটি আপাতত পদটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। নেতৃবৃন্দ জানান, ‘দলীয় ঐক্য এবং সুসংগঠনের স্বার্থে আলোচনার মাধ্যমে সহমতের ভিত্তিতে শীঘ্রই সভাপতি পদেও সিদ্ধান্ত আসবে।’

সাধারণ সম্পাদক পদে মোবারক আলী নির্বাচিত হওয়ার খবরে তার অনুগত নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে। বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে নতুন দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা জানান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com