1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 4:39 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রামে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 24, 2026

চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে ‘জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক একটি স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), সবুজের যাত্রা এবং সংশপ্তক-এর যৌথ উদ্যোগে ও ‘একশনএইড বাংলাদেশের’ সহযোগিতায় ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় চীফ গেস্ট হিসেবে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব, জোরারগঞ্জ জে. বি. উচ্চ বিদ্যালয় এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ‘জেট নেট-বিডি’র সদস্য সংগঠন হিসাবে -আইএসডিই, সিআরসিডি, ডিডিআরসি, উপকূল সমাজ উন্নায়ন সংস্থা সমূহের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জেটনেট-বিডি দেশব্যাপী নাগরিক সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম যা ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের পক্ষে কাজ করে এবং একশনএইড বাংলাদেশ এর সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।

এই সংলাপটি বন্দরনগরী চট্টগ্রামের স্থানীয় জ্বালানি বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জাতীয় নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। সংলাপে স্থানীয় এলাকার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা, নাগরিক দাবিনামা উপস্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক জনগণকেন্দ্রিক সমাধানের সুযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আলোচকরা উল্লেখ করেন, শহরের সরকারি বেসরকারী ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জাভিত্তিক জ্বালানি এবং জনবাস্তব জ্বালানি পরিকল্পনা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কার্যকর সম্ভাবনা তৈরি করতে পারে।

জেটনেট বিডির এর পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানী বিশেষজ্ঞ মোহাম্মদ আলাউদ্দিন এবং একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন। তিনি বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, জীবাশ্ম জ্বালানির ওপর অতি-নির্ভরশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং জেটনেট-বিভির নাগরিক দাবিনামার বিভিন্ন দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। একইসাথে তিনি চট্টগ্রাম-৬ ও চট্টগ্রাম-১০ আসনের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, প্রসার এবং স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের তাগিদ দেন।

সংসদ সদস্যবৃন্দের বক্তব্যে গেস্ট অব অনার সাঈদ আল নোমান দেশের জ্বালানি খাতকে ইন্টারনেটের মতো একটি সমন্বিত ‘গ্লোবাল ভিলেজে’ রূপান্তরের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং বলেন, যে অঞ্চলে সূর্যালোক বেশি, সেখান থেকেই সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ সম্ভব। তিনি নিজ সংসদীয় আসনে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। সংসদ সদস্য আবু সুফিয়ান দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে জানান, সরকার ও জাতীয় সংসদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং যেকোনো টেকসই জ্বালানি প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী ইকবাল বাহার সাবেরী, নির্বাহী পরিচালক, সেন্টার ফর করাল চাইল্ড ডেভেলপমেন্ট (CRCD) নির্বাহী পরিচালক কাজী ইকবাল বাহার সাবেরী। সংলাপে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সবুজের যাত্রা’র নির্বাহী পরিচালক সায়রা বেগম। তিনি স্থানীয় বাস্তবতা, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও প্রয়োজনকে জাতীয় নীতিমালার সাথে যুক্ত করার ওপর বিশেষ জোর দেন।
এর পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করেন, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুহাম্মদ মুসা খান, ক্যাব সদস্য সেলিম জাহাংগীর, আইএসডিই প্রতিনিধি রাসেল ও অন্যান্য বক্তারা। বক্তারা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হওয়ার পাশাপাশি সরকারি নীতিগত সহায়তা, কর ও বিনিয়োগ সুবিধা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো জরুরি।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর প্রতিনিধি শুভ সাহা চট্টগ্রাম অঞ্চলে বিপিডিবির চলমান কার্যক্রম ও সৌরবিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্প তুলে ধরে জানান, সরকার ঘোষিত নীতি অনুযায়ী সোলার রুফটপ ও নেট মিটারিং বাস্তবায়নে বিপিডিবি সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।


জোরারগঞ্জ জে. বি. উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সরকার তাঁদের প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আগ্রহ থাকা সত্ত্বেও চট্টগ্রাম অঞ্চলে প্রয়োজনীয় উপকরণ ও দক্ষ টেকনিশিয়ানের অভাব রয়েছে। তিনি নতুন বিদ্যালয় ভবনে সোলার ব্যবস্থা সংযুক্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি দাবি জানান।


সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক লিটন চৌধুরী চট্টগ্রাম অঞ্চলকে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে মডেল’ হিসেবে জাতীয় সংসদে তুলে ধরার জন্য উপস্থিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com