চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম বহিঃ নোঙর হতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৭ আগস্ট রবিবার নবাব এন্ড কোম্পানি এর সুপার ভাইজার মোঃ আনোয়ার আজম (৪৫) বানিজ্যিক জাহাজ MV AMSTEL STORK হতে সিঁড়ি দিয়ে নামার সময় দুর্ঘটনাক্রমে চট্টগ্রাম বহিঃ নোঙরের আলফা এ্যাংকরেজ সমুদ্র এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হয়। জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে তাৎক্ষনিকভাবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরম্ভ করে।
পরবর্তীতে আজ ১৯ আগস্ট দুপুর ২ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল উক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মৃতদেহ পরিবারের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন