1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৯৩৫ কোটি টাকায় বিএসসি’র ২ জাহাজ ক্রয়ের অনুমোদন!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে কেনা হচ্ছে এই দুই জাহাজ।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় দুটি জাহাজ ও আনুষঙ্গিক সেবা কেনার জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বলে বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।  

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য এর ডিপিপি গত ০৩ জুন ২০২৫ তারিখে অনুমোদিত হয় এবং অনুমোদন মোতাবেক এর প্রাক্কলিত ব্যয় ১,১৬,২৯৬,২৪ লক্ষ টাকা। ইতঃপূর্বে, জাহাজ ক্রয়ের জন্য আন্তর্জাতিক এক ধাপ দুই খাম (One Stage Two Envelope Tendering Method OSTETM) পদ্ধতিতে গত ০৪ জুন ২০২৫ তারিখে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র বিজ্ঞপ্তিতে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ জুলাই ২০২৫। মোট ০৮টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ০৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। প্রস্তাবগুলোতে প্রাপ্ত জাহাজসমূহের বিভিন্ন কারিগরি বিষয়াদি যাচাই-বাছাই করা হয় এবং মুল্যায়ন কমিটি সরেজমিনে জাহাজ দুইটির নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে।

উল্লেখ্য, জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং জাহাজের কারিগরি মূল্যায়নে Classification Society(s)-এর প্রতিনিধির বিশেষজ্ঞ সেবা গ্রহণ করা হয়। সর্বোপরি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন পরবর্তীতে Hellenic Dry Bulk Ventures LLC-এর প্রস্তাবিত প্রতিটি জাহাজের একক মূল্য মা.ড. ৩৮.৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মা.ড. ৭৬.৬৯৮ মিলিয়ন। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মা.ড. ৮০.৪০ মিলিয়ন-এর চেয়ে ৪.৬০% কম।

মূল্যায়ন কমিটি কর্তৃক Hellenic Dry Bulk Ventures LLC-এর প্রস্তাবিত ৬৩,৫০০ ডিডব্লিউটি সম্পন্ন জাহাজ দুটি সুপারিশ করার কারণ হলো তাদের প্রস্তাবিত জাহাজগুলোর বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

যেমন: *Contra Rotating Propeller (CRP): জ্বালানি খরচ হ্রাস ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করে।

Aerodynamic Bridge Design: বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

Modern Hull Form (No Bulbous Bow): হাইড্রোডাইনামিক ফ্ল্যাগ কমিয়ে জাহাজের গতি বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয় করে।

Selective Catalytic Reduction (SCR) Exhaust Gas Boiler (EGB): প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড (NOx) নির্গমন কার্যকরভাবে নিয়ন্ত্রন করে, যা-পরিবেশ সুখন উল্লেখযোগ্যভাবে কমায়।

Green Ship Concept: নকশা ও প্রযুক্তিগত সমাধানসমূহ ছালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডসম্মত

IMO Tier III Certified Engine: আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (IMO) কর্তৃক নির্ধারিত সর্বদেশয় পরিবেশগত মানদা পুরণ করে।

জাহাজ দুটিতে উচ্চমানের ইউরোপীয় ও জ্বালানি যন্ত্রপাতি ও উপাদান ব্যবহার করা হয়েছে। জাহাজ দুটির প্রধান ইঞ্জিন: MAN-B&W (জার্মান লাইসেন্সে নির্মিত, চীন উৎপাদিত), পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের।

পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ সেপ্টেম্বর-২০২৫ এবং দ্বিতীয় জাহাজ নভেম্বর-২০২৫ এ বিএসপিকে হস্তান্তর করা হবে। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহনে সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্রবাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com