চট্টলার কণ্ঠ ডেস্ক: ৫০তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিএসের আবেদনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। ২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাসমূহ উল্লেখ করে পিএসসি।
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ২৭ নভেম্বর।
পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা;
আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, বেলা ১১টা ৫৯ মিনিট।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন