1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 7:17 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৮৪, মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 5, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গেল মাসের ৮ তারিখ যোগদান করেন মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি যোগদানের পর থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত হাটহাজারী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে ৮৪ জনকে। এসময় মাদক, ধারালো অস্ত্র ও গাড়ী উদ্ধার করা হয়। 


এর মধ্যে নিয়মিত মাদক মামলায় ৬ জন, পরোয়ানামূলে (সিআর) ২০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন, কাঃবিঃ আইনের ৫৪ ধারায় ৪ জন, পরোয়ানামূলে (জিআর) ৬ জন, নিয়মিত মামলায় (তদন্তে সন্দিগ্ধ) ৫ জন, পরোয়ানামূলে (সিআর সাজা) ১০ জন, নিয়মিত মামলায় (এজাহার নামীয়) ২০ জন, কাঃবিঃ আইনের ১৫১ ধারায় ৫ জন, পেনালকোডের ২৯০ ধারায় ৫ জন ও পরোয়ানামূলে (জিআর সাজা) ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০গ্রাম গাঁজা, ৩২ লিটার চোলাইমদ, চট্টগ্রাম-থ ১৪-৮১৭৪ নাম্বারে নিবন্ধিত ১টি সিএনজি চালিত অটোরিকশা, টিপ গিয়ার ছুড়ি ৪টি এবং ধারালো লম্বা দা ৩টি উদ্ধার করে পুলিশ।


এছাড়া সম্প্রতি উদযাপিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও গুজব প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে পুলিশ। হাটহাজারী থানাধীন প্রতিটা পূজামণ্ডপে পুলিশের তৎপরতা ছিলো লক্ষণীয়। নতুন ওসি যোগদানের পর পুলিশের অভিযান ও পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ দেখে জনমনে স্বস্তি দেখা গেছে।


দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে রটানো গুজবের খবর পেয়ে দ্রুত মণ্ডপ পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া।


গ্রেফতার ও মাদক, ধারালো অস্ত্র এবং সিএনজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, আমি শুধুমাত্র আমার সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এসবে জনমনে স্বস্তি দেখা গেলেও আমি কিন্তু সন্তুষ্ট না, কারণ আমি আরো বেশি আশাবাদী। আগামীতে এরচেয়ে বেশি কাজ করার চেষ্টা থাকবে আমার।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com