1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:19 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

স্বাস্থ্যকর বাংলাদেশর যাত্রায় চার তরুণের তেতুলিয়া-টেকনাফ অভিযান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, October 7, 2025

ইপসার অভিনন্দন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

চট্টলার কণ্ঠ ডেস্ক: স্বাস্থ্যকর বাংলাদেশর যাত্রায় ৪ তরুনের তেতুলিয়া -টেকনাফ দ্বি চক্রযান যাত্রায় ইপসার অভিনন্দন ও জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান করা হয়। ‘আমরা আগামী প্রজন্মের জন্য সুস্থ দেশের আশায দুইচাকায়’ এ প্রতিবাদ্যকে সামনে নিয়ে খুলনা জেলা প্রশাসকের কর্যালয় হতে স্যোশ্যাল এন্ড এনভায়রণমেন্ট ইনক্রিজিং এনালাইসিস মুভমেন্ট (এসইআইএএম) এর ৪জন সদস্য সাইক্লিং শুরু করেন। ২৫সেপ্টেম্বর,২০২৫ হতে ৭অক্টেবর,২০২৫ তেতুলিয়া থেকে টেকনাফের উদ্যেশ্যে যাত্রা শুরু করেন। আজ ৬ আক্টোবর,২০২৫ সকাল ১০.০০ টায় উক্ত সাইক্লিং টীমের সদস্যগণ উপস্থিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে।

এসময় চট্টগ্রামের বেসরকারী উন্নয়ন সহযোগী সংগঠন ইয়ং পাওঢার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর পক্ষ হতে সাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামে সাইক্লিং টীমের সদস্যদের সাথে এক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এ সময় ইপসার প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের প্রতিনিধি দলের সদস্য জনাব নাজিম উদ্দনি চৌধুরী,মো: আহসানুল হক, আদিত্য রক্ষিত,সেবু বড়ুয়া, সুমাইয়া তাহসিন, আভিজিত সায়াম ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার ভূঁঞা ও প্রোগ্রাম এন্ড ফিনান্স সহকারী আব্দুর রহমান উপস্থিত ছিলেন।


ব্রিফিং সেশনে স্যোশ্যাল এন্ড এনভায়রণমেন্ট ইনক্রিজিং এনালাইসিস মুভমেন্ট (এসইআইএএম) সাইক্লিং টীমের সদস্য মাহথির মাহমুদ অথৈ বলেন, বাংলাদেশ আমাদের মা, মায়ের স্থাস্থ্য ঠিক না থাকলে সন্তান ভালো থাকতে পারে না। তাই আমাদের দেশের সাস্থ্য সুস্থ্য রাখা জরুরী। আমরা হেলথ প্রমোশান ফাউন্ডেশন গঠন,তামাকমুক্ত বাংলাদেশ,কার্বন ফ্রি এনভায়রণমেন্ট,বিষমুক্ত খাবার এবং মাঠ-পার্ক ও জলাশয় রক্ষার দাবিতে স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা শুরু করেছি। আমাদের যাত্রা পথ তেতুলিয়া হতে টেকনাফ।

এ যাত্রা পথে বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠনের সাথে সম্পক্ত হয়েছি। কারণ এ সকল সামাজিক সংগঠনগুলো ও একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এসময় ইপসা বর্জ্য ব্যাবস্থাপনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব নাজিম উদ্দিন চৌধুরী, সেবু বড়ুয়া ও সুমাইয়া তাহসিন প্রকল্পের কার্যক্রম সমূহ তুলে ধরেন। তারা বলেন পরিবেশ রক্ষায় চট্টগ্রামের সিটি কপোরেশনের সাথে ইপসা কাজ করছে। পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করা জরুরী। সরকারী নীতি নির্ধারকদের এগিয়ে আশা এবং আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।

ব্রিফিং সেশনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার বলেন, আজকে যে ৪ জন তরুন সমাজের ইতিবাচক পরিবর্তনে তেতুলিয়া থেকে টেকনাফ যাত্রা শুরু করেছেন তাদের আমরা স্বাগত জানাই। চট্টগ্রামের সীতাকুন্ডের একজন স্বপ্নবাজ তরুন জনাব মো: আরিপুর রহমান ১৯৮৫ সালে এরকম সমাজিক ইস্যু ভিত্তিক কাজ শুরু করেছিলেন একটি ক্লাবের মাধ্যমে যা আজকে বিশাল অবয়বে ইপসা নামক একটি বট বৃক্ষে পরিণত হয়েছে। এ তরুনরা যে বিষয়ে সািইকেল যাত্রা শুরু করেছে তার প্রতিটি ইস্যু নিয়ে কাজ করছে ইপসা। ফলে আপনাদের উত্থাপিত বিষয়ের ইপসা সহমত পোষন করছে। এসময় অংশগ্রহণকারীরা আরো বলেন প্রায় ৭০% মানুষ সংক্রমন রোগে মারা যায়। হৃদরোগ,স্ট্রোক, ক্যান্সারের মতো সংক্রামক রোগগুলো খাদ্যভ্যাস শরীরচর্চা ও তামাক ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে রোধ করা সম্ভব।

বর্তমানে দেশের মূল জনসংখ্যার অর্ধেক তরুণ, এই তরুণদের সুস্বাস্থ্য রক্ষা করার মাধ্যমেই আমরা দেশের স্থায়ীত্বশীল উন্নতি নিশ্চিত করা সম্ভব। আর এ লক্ষ্যকে সামনে রেখে পাঁচ তরুণ ২৫ সেপ্টেম্বর-০৭ অক্টোবর’২০২৫ টেকনাফ-তেতুলিয়া ১৭টি জেলায় সাইকেলে পরিভ্রমণের মাধ্যমে স্বাস্থ্য, পরিবেশ রক্ষায় জনসচেতনায় যে কাজটি করছে তা দেশের ্অসংখ্য তরুনের জন্য অনুপ্রেরণার বিষয়। ব্রিফিং শেষে রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে রাষ্ট্রের চিকিৎসা ব্যয় রোগ, মৃত্যু কমিয়ে আনতে কতিপয় সুপারিশ বাস্তবায়নের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রেরণ করা হয় ।

স্মারক লিপিতে উল্ল্যিখিত দাবিসমূহ- তামাকজাত দ্রব্যের ব্যবহার রোগ ও মৃত্যুর কারণ। দেশের তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করা। এছাড়া দেশের অশাংঙ্কজনকভাবে তামাক চাষ বেড়ে যাওয়ায় তামাক চাষ দ্রুত নিয়ন্ত্রণে খসড়া তামাক চাষ নীতি প্রণয়ন করা। আপীল বিভাগের নির্দেশনা অনুসারে দেশে নতুন কোন তামাক কোম্পানির অনুমোদন না দেয়া। পরিবেশ দুষণ রোগ সৃষ্টি অন্যতম কারণ। পরিবেশ আদালত আইন ও পরিবেশ সংরক্ষন আইন সংশোধন করে নাগরিকদের মামলা করার অধিকার প্রদান এবং প্রতি জেলায় পরিবেশ আদালত স্থাপন করা।

শরীরচর্চার জায়গা না থাকায় যুবকরা কম কায়িক পরিশ্রম করছে। শরীরচর্চা পরিবেশ নিশ্চিতে মাঠ, পার্ক, গণপরিসর তৈরি ও সংরক্ষন নিশ্চিত করা। দেশের জন্য গোষ্ঠীর জন্য শরীরচর্চার পরিবেশ নিশ্চিতে বিভিন্ন সংস্থার জন্য গাইডলাইন প্রণয়ন করা। স্বাস্থ্য বাজেটে রোগ প্রতিরোধ ব্যবস্থা উপেক্ষিত।রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ-র অর্থে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করা। সুস্বাস্থ্য নিশ্চিতে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিতে পথচারীদের অগ্রাধিকার নীতিমালা ও সাইকেলের জন্য পৃথক লেন তৈরি। নিরাপদ খাদ্য আইনের কঠোর বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ। নিরাপদ পানি নিশ্চিতে ভূগর্ভস্থ পানি ব্যবহার হ্রাস এবং জলাধার সংরক্ষনের মাধ্যমে ভুউপরিস্থ পানি ব্যবহার নিশ্চিত করা। জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) জনাব সাদি উর রহিম জাদিদ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com