1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:55 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিকদম ইউনিয়ন দল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 19, 2025

নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবান জেলার বিভিন্ন ইউনিয়নের তরুণদের আরো একধাপ এগিয়ে নিতে আলীকদম উপজেলায় ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর তত্ত্বাবধানে শুরু হয়েছে সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতা- ২০২৫। বিভিন্ন ইউনিয়নের ফুটবল দলের মাঝে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্বাচনের আনন্দিত জনউল্লাসে আলীকদম উপজেলা আজ মুখরিত।

১৬ আগস্ট আলীকদম সেনানিবাসের সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম,পিএসসি, অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পরবর্তীতে প্রতিযোগিতার নক আউট পর্বের খেলা আরম্ভ হয়।

আলীকদম উপজেলার মোট চারটি ইউনিয়নের ফুটবল দলের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার গৌরব অর্জন করে চৈক্ষাং ইউনিয়ন এবং আলীকদম সদর ইউনিয়ন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, অধিনায়ক, ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট। এছাড়াও উপস্থিত ছিলেন, উপ- অধিনায়ক, ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট, অধ্যক্ষ আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ , উপজেলা নির্বাহী অফিসার, ওসি, আলীকদম থানা, আলীকদম উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানগণ এবং ফাইনালে অংশগ্রহণকারী দলের কারবারিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, এই আয়োজন শুধু একটি খেলার আয়োজন নয়, এটি বান্দরবান পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার এক অনন্য প্রয়াস। এই আয়োজন আলীকদম উপজেলার ইউনিয়ন গুলোকে ঐক্যবদ্ধ করা এবং ক্রীড়ার মাধ্যমে
যুব সমাজকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য একটি মহৎ উদ্যোগ।

তিনি আরও বলেন, প্রতিটি দল তাদের সামর্থ্য, কৌশল ও খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে অনন্য ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে। আমাদের সকলের দায়িত্ব প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, উৎসাহ দেয়া এবং উপযুক্ত সুযোগ প্রদানের মাধ্যমে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। খেলাধুলো শুধুমাত্র একটি শারীরিক কসরত নয় বরং এটি তরুণদের মাঝে তৈরি করে ক্রীড়াশৈলী, নেতৃত্ব ও দেশ গঠনের উদ্দীপনা।

ফাইনাল খেলায় ১-০ গোলে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলীকদম সদর ইউনিয়ন দল এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে চৈক্ষাং ইউনিয়ন দল।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া ছাড়াও শ্রেষ্ঠ গোলরক্ষক শ্রেষ্ঠ গোলদাতা এবং শ্রেষ্ঠ খেলোয়ার কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেন।

শ্রেষ্ঠ খেলোয়াড় হাওয়ার গৌরব অর্জন করায় আলীকদম সদর ইউনিয়ন দলের সোহেল বলেন, আজ সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতায় পুরস্কৃত হওয়ায় আমি অনেক আনন্দিত। আমরা সাধারণত এমন ফুটবল প্রতিযোগিতার সুযোগ পাইনা। আমাদের আশা, আমরা এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আরো এগিয়ে যাবো এবং একদিন দেশের জন্য জাতীয় দলে খেলব।

সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতার ম্যাচগুলো দেখতে প্রতিটি ইউনিয়ন থেকে জন স্রোতের এক অনন্য সমারোহ হয়। নানান জনপদের আমাদের এই বান্দরবান জেলা এই প্রতিযোগিতার মাধ্যমে আরো সৌহার্দমন্ডিত এবং একত্রতায় ভরে উঠবে। গড়ে উঠবে উঠবে একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com