1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 1:07 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

সিএমপি কমিশনারের ‘হুমকি’, সিইউজের প্রতিবাদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, August 21, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে সংবাদ প্রচারের পর সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দেন সিএমপি কমিশনার। এর প্রতিবাদে কঠোর বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বুধবার (২০ আগস্ট) রাতে এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের হুমকি দিতে পারেন না। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করলে রাষ্ট্রের স্বার্থেই তাদের কাজে পুলিশকে সহযোগিতা করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের কাজ হলো জনস্বার্থে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করা। দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রচার করা সাংবাদিকদের সাংবিধানিক ও আইনি অধিকার। সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি কিংবা অপমান গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনশৃঙ্খলার পরিপন্থি।

তারা আরও বলেন, সিএমপির মতো একটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে হুমকিমূলক বক্তব্য ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। নিজেদের অনিয়ম আড়াল করতে ভয়ভীতি দেখিয়ে সংবাদমাধ্যমকে দমন করা যাবে না। যদি কোনো প্রতিবেদনে সত্যতা থাকে, তবে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়াই সঠিক পথ।

সিইউজে নেতৃবৃন্দ হুমকিমূলক বিবৃতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করে দিয়েছেন, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com