1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঠানো হয়েছে পাঁচলাইশ মডেল থানায়। সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে দেওয়া হয়েছে বন্দর থানা।

বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায় এবং পাঁচলাইশ থানার মোহাম্মদ সোলাইমানকে পাঠানো হয়েছে বাকলিয়া থানায়।

চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে বায়েজিদ বোস্তামী থানায়। খুলশী থানার ওসি শাহীনুর আলম যাচ্ছেন কর্ণফুলী থানায়।

ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায় এবং হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়।

আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে দেওয়া হয়েছে সদরঘাট থানা। পাহাড়তলী থানার ওসি মো. জামির হোসেন জিয়া যাচ্ছেন ডবলমুরিং থানায়।

কর্ণফুলী থানার মো. জাহেদুল ইসলামকে পাঠানো হয়েছে খুলশী থানায় এবং বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ যাচ্ছেন পতেঙ্গা থানায়।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে সিটিএসবিতে (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ।

এই রদবদলে ইপিজেড থানায় নতুন ওসি হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

তথ্যটি  নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘নির্দেশনাটি সঠিক। প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং শহরের নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com