1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 4:47 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

সাবেক সংসদ সদস্য জাফর আলমের ৭ মামলায় ১৮ দিনের রিমান্ড

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, June 18, 2025

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে হত্যাসহ ৭টি মামলায় ১৮দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।


বুধবার (১৮ জুন) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই রিমান্ড আদেশ দেন। ওইদিন মামলাগুলোতে আসামিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা এবং সহকারী পাবলিক প্রসিকিউটররা (এপিপি)।

আদালত রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর এবং আসামীপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে সাতটি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সরওয়ার।

এর আগে, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জাফর আলমকে চকরিয়া আদালতে আনার সময় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ চকরিয়া শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে যাতে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তোলার সময় পুরো শহরে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। কারণ যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে।

অপরদিকে, সাবেক এমপি জাফর আলমকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চকরিয়া উপজেলা আওয়ামিলীগ। সদ্য কারামুক্ত উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে অংশ নেন শতাধিক দলীয় নেতাকর্মী। এসময় তারা অভিযোগ করেন, “একটি চক্রান্তের অংশ হিসেবে জাফর আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে”।

উল্লেখ্য, জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এবং উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রের দায়িত্বও পালন করেছিল।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com