1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 4:07 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, August 9, 2025

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


চকরিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল মজিদ, দৈনিক এশিয়ান এইজ এর চট্টগ্রামের স্টাফ রিপোর্টার বশির আল মামুন, প্রেসক্লাবের একাংশের সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এম আলী হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একে.এম বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যায়যায়দিনের মোঃ মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের জিয়া উদ্দিন ফারুক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সংবাদের এম জিয়াবুল হক, দৈনিক কর্ণফুলীর জহিরুল ইসলাম, দৈনিক মুসলিম টাইমসের জহিরুল আলম সাগর, দৈনিক বাংলাদেশ সমাচারের এম, রিদুয়ানুল হক, দৈনিক খবর পত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি মনির আহমদ, দৈনিক সংগ্রামের শাহজালাল সাহেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল, দৈনিক সংবাদ সারাবেলাদি ফিন্যান্সিয়াল পোস্ট ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা’র প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দৈনিক বাংলার ইউসুফ বিন হোসাইন, দৈনিক ভোরের ডাকের সাঈদী আকবর ফয়সাল, দৈনিক ডেসটিনির এইচ এম রুহুল কাদের, এনএএন টিভির রিয়াদ উদ্দিন, দৈনিক জনবাণীর আদিল আহমেদ চৌধুরী, দৈনিক রুপসী গ্রামের রাজু দাশ, দৈনিক নিরপেক্ষ এর কফিলউদ্দিন, দৈনিক আপন কন্ঠের জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবরের তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, দৈনিক বাংলাদেশের আলো শাহরিয়ার মাহমুদ, দৈনিক একুশে সংবাদের আব্দুল হামিদ, এমসি টিভির মোঃ সেলিম, দৈনিক আজকের বাংলার মোঃ আরফাত, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু, দৈনিক স্বাধীন মতের বিজন কুমার বিশ্বাস, দৈনিক নাগরিক সংবাদের মোঃ সাদ্দাম, জেজে টিভির ফরিদ বাবুল, দৈনিক গণকন্ঠের আব্দুল্লাহ আল মামুন, কর্ণফুলি মিডিয়ার হোসাইন মোঃ সবুজ, দৈনিক চট্রলার কন্ঠের মো: জুবাইর, দৈনিক অগ্নি শিখার এরফান, দৈনিক জনতার আব্দুল মতিন চৌধুরী, দৈনিক যুগ-যুগান্তরের আবুল হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রার শাহ্ আলম, দৈনিক জনতার জমিনের শফিউল করিম সবুজসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান ও শামসুল আলম সাঈদী প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে।’

দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। তাঁরা আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com