আফজাল হোসেন জয়। লামা (বান্দরবান) প্রতিনিধি। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে বান্দরবান জেলার লামা উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদ এর সামনের সড়কে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন লামা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মো. কামাল উদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী সহ আরও অনেকে।
বক্তারা আসাদুজ্জামান তুহিন কে যে সব সন্ত্রাসীরা নৃশংস ভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে সেই সব হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে, দোষিরা অপরাধ করে শাস্তি না পাওয়ার কারণে পথে পথে সাংবাদিকগণ নির্যাতিত, অপমানিক, লাঞ্ছিত হচ্ছে। সাংবাদিকগণের সাথে কাহারও ব্যক্তিগত শুত্রুতা নেই, সত্য সংবাদ সংগ্রহ ও প্রচার করাই তাদের অপরাধ। অপরাধীরা অপরাধ করলে সাংবাদিকগণ তা প্রচার করলে দোষ হয়ে যায়।
এই দেশে যতদিন পর্যন্ত সাংবাদিক নির্যাতন বন্ধ না হবে ততদিন পর্যন্ত জাতি একটি সভ্য জাতি হিসেবে গণ্য হবে না।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন