1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:29 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত এসপি’র ওপর হামলা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, October 4, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ০৪ অক্টোবর দুপুরে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত অতিরিক্ত এসপি শামিম আনোয়ার বলেন, সকালে নিয়মিত টহল চলাকালে আমি আরশিনগর এলাকায় দুই ব্যক্তিকে যানবাহন থেকে টাকা তুলতে দেখি। তাদের জিজ্ঞাসা করি—‘কিসের টাকা তোলা হচ্ছে?’ জানাই যে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে চাঁদা তোলার বিষয়ে। এতেই ক্ষিপ্ত হয়ে প্রায় ৩০-৩৫ জন লোক অতর্কিতে আমার ওপর হামলা চালায়। তারা প্রথমে কিল-ঘুষি মারে, পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর আমি অচেতন হয়ে যাই। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, কয়েক দিন আগে আমি নরসিংদীর সড়কগুলোতে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছিলাম। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে হুমকি-ধমকি পেতে থাকি। এমনকি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আমি হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলাম।

অন্যদিকে, পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত এসপি শামিম আনোয়ার আমাদের টাকা তুলতে বাধা দেন। এর আগেও আমাদের দুইজনকে আটক করে জেলে পাঠিয়েছিলেন। আজও আমাদের লোকদের ধরে নিয়ে যাচ্ছিলেন। আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে সরকার আমাদের টাকা ফেরত দিক।

তবে হামলার বিষয়ে জানতে চাইলে আলমগীর দাবি করেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com