চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্গাপূজা উপলক্ষে তিনশতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে ।
গত ২৮ সেপ্টেম্বর রবিবার উপজেলার ভুজপুর মোহাম্মদনগর চা বাগান ও কুতুবছড়ি চা বাগান এলাকায় সনাতন সংগঠন বস্ত্র বিতরণের আয়োজন করে। শিক্ষক প্রনজিৎ সেনের সঞ্চালনায় শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টু সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক সাংবাদিক আয়ান শর্মা, মিলন শর্মা, উত্তম ধর, রুবেল চৌধুরী, শিক্ষক অনুপম ভট্টাচার্য্য ,অর্জুন নাথ ,শিক্ষক কৃষ্ণধন শীল সহ ফটিকছড়ি সনাতন সংগঠনের নেতৃবৃন্দ।
চা শ্রমিকরা শারদীয় দূর্গাপূজার বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন।তারা জানান শ্রম জীবনে এই প্রথম কোনো উৎসব করার সুযোগ করে দিয়েছে সনাতন সংগঠন ।
বক্তারা বলেন, সমাজকে সুন্দর করতে ও দেশকে আলোকিত করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সনাতন সংগঠনের এ প্রজন্মের যুবকরাই হচ্ছে সমাজ ও দেশ গড়ার হাতিয়ার। তাই মানুষের বিপদে-আপদে যুবসমাজের এগিয়ে আসা প্রয়োজন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন