1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:38 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 7, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় সমুদ্র তলদেশে একাধিক কেবল কাটা পড়ার পর ইন্টারনেট বিভ্রাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির রবিবার দেওয়া এক বিবৃতিতে কেবল কেটে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওয়েবসাইটে প্রকাশিত এক স্ট্যাটাস আপডেটে মাইক্রোসফট জানায়, লোহিত সাগরে সমুদ্রতলদেশীয় ফাইবার কেবল কেটে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাওয়া নেটওয়ার্ক ট্রাফিকের বিলম্ব হতে পারে।

মাইক্রোসফট জানিয়েছে, গ্রিনিচ মান সময় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এই বিভ্রাট শুরু হয়।

এদিকে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগের ‘অবনতি’ হয়েছে, যার ফলে ‘গতি কমে গেছে এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে’। সৌদি আরবের জেদ্দার কাছে এসএমডব্লিউ৪ ও আইএমইডব্লিউ কেবল সিস্টেমে ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিও রবিবার সকালে নেটব্লকসের উদ্ধৃতি দিয়ে কেবল কাটার বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া পাকিস্তানের অন্যতম বৃহৎ টেলিকম সেবা প্রদানকারী পাকিস্তান টেলিকমিউনিকেশনস এক্সে এক বিবৃতিতে গ্রাহকদের সতর্ক করেছে, দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা পিক আওয়ারে কিছু অবনতি অনুভব করতে পারে। তাদের আন্তর্জাতিক অংশীদাররা সমস্যার সমাধানে কাজ করছে।

সমুদ্রতলদেশীয় কেবল ইন্টারনেটের মূলভিত্তি, যা বৈশ্বিক ডেটা ট্রাফিক বহন করে। এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এগুলো জাহাজের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার হামলার লক্ষ্যও হতে পারে, যা ব্যাপক বিভ্রাট ঘটাতে পারে।

২০২৪ সালের শুরুতে নির্বাসিত ইয়েমেন সরকার অভিযোগ করেছিল, হুতি লোহিত সাগরে সমুদ্রতলদেশীয় কেবলে হামলার পরিকল্পনা করছে। কয়েকটি কেবল কাটা হলেও হুতি এর দায় অস্বীকার করে।

দ্য গার্ডিয়ান, প্লাস ৯৭২ ম্যাগাজিন ও লোকাল কলের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের অ্যাজুর ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় আটকানো ফোনকলসহ নানা তথ্য সংরক্ষণ করে আসছে।

অন্যদিকে মাইক্রোসফট বলছে, তাদের জানা ছিল না যে ইসরায়েলের সাইবার গোয়েন্দা বিভাগ ইউনিট ৮২০০ গণ-নজরদারির মাধ্যমে সংগৃহীত উপকরণের জন্য তাদের ক্লাউড সেবা ব্যবহার করছে। তবে আগস্টে প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করে। এ ছাড়া মাইক্রোসফট চার কর্মীকে চাকরিচ্যুত করেছে, যারা প্রতিষ্ঠানটির ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদে অফিস প্রাঙ্গণে বিক্ষোভে অংশ নিয়েছিল।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com