1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 11:10 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, মুক্তিপণ দাবি: ৩ সন্ত্রাসী আটক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, June 26, 2025

আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের লামায় রিসোর্ট ম্যানেজার আব্দুল খালেক (২০) কে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ৩ জন কে আটক করা।


২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে লামা উপজেলার মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালিতে ঘটনাটি ঘটে। আব্দুল খালেক ওই রিসোর্টের ম্যানেজার। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইয়াংছা বদুরঝিরি গ্রামের মোঃ শফির ছেলে।

পুলিশ জানায়, অপহরণের পর আব্দুল খালেক অপহরণকারীদের হাত থেকে পালিয়ে যান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা অভিযান চালিয়ে মিরিঞ্জা বাগান পাড়া এলাকা থেকে তিন জন সন্ত্রাসী কে আটক করে। আটককৃতদের লামার ইয়াংছা সেনাবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান, রিসোর্ট ম্যানেজার অপহরণের বিষয়টি প্রথমে কেউ জানায়নি। পরে বিকেল ৩টায় তিন সন্ত্রাসীদের আটকের খবর পেয়ে পুলিশ জানতে পারে। আটককৃতদের কাছ থেকে প্যারাডাইস ভ্যালী থেকে ছিনতাই করা দুইটি মোবাইল ফোন এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে অপহরণকারীদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটককৃতরা হলো, লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিরিঞ্জা বাগান পাড়ার পুনিন্দ্র ত্রিপুরার ছেলে টানিয়েল ত্রিপুরা (৩৮), বান্দরবানের রুমা উপজেলার বগালেক এলাকার পুকুরপাড়ার নথিঅং ত্রিপুরার ছেলে রহিম ত্রিপুরা (৩০) এবং থানচি উপজেলার বড়মদক এলাকার মেকিয়া ত্রিপুরার ছেলে হালিরাম ত্রিপুরা (২৮)।

অপহৃত আব্দুল খালেক জানান, রাতে পরিবার নিয়ে রিসোর্টে ঘুমন্ত অবস্থায় ৮/১০ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের আটক করে। পরে তাকে চোখ বেঁধে নিয়ে যায় এবং তার স্ত্রীকে ছেড়ে দেয়। সন্ত্রাসীরা রিসোর্ট মালিকের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পাহাড়ের নিচে লাফিয়ে পড়ে তিনি পালিয়ে যান।

লামা মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালীর মালিক মো. আইয়ুব আলী জানান, রাত ২টা ৩০ মিনিটে তার ফোনে কল করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি আটক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com