লামা (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের লামায় অবৈধ দুইটি ইট ভাটায় প্রশাসনের অভিযানে পাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোম বার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফাইতং ইউনিয়নের ওয়াইএসবি এবং ইউবিএম ইট ভাটায় এই অভিযান চালানো হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন নেতৃত্বে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এই অভিযানে অংশ নেয়।
লামার ফাইতং এলাকায় ওয়াইএসবি এবং ইউবিএম ইট ভাটায় অভিযানের সময় দেখা যায় ভাটা দুইটিতে পাহাড় কাটা হচ্ছে। এতে করে পরিবেশ বিপর্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড় কেটে পরিবেশ এর ক্ষতি সাধন করার কারনে এসময়ে দুই ইট ভাটাকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, ‘বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও জনবসতিপূর্ণ এলাকায় ইট ভাটা স্থাপন নিষিদ্ধ, এখানে জনবসতিপূর্ণ এলাকায় ইট ভাটা রয়েছে, এতে করে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। তাছাড়া ইট ভাটা গুলোর কোনও কাগজ পত্র নেই। অবৈধ ভাবে ভাটা গুলো চলছিল। পাহাড় কাটার অপরাধে ওয়াইএসবি ব্রিকসকে এক লাখ এবং ইউবিএম ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন