1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

লামায় তৈন রেঞ্জ কর্মকতার যোগসাজশে রিজার্ভের গাছ আত্মসাৎ এর অভিযোগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানের লামা বন বিভাগের অধীনস্থ কাকরাঝিরি সংরক্ষিত বনাঞ্চলের ৪০ টি সেগুন গাছ আত্মসাৎ করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর নিজের গাছ চুরির কেলেঙ্কারি ঢাকতে মিথ্যা ও সাজানো বন মামলায় ফাঁসানো হয় কামলা দেওয়া শ্রমিক মোঃ উসমান গণিকে।

পরে মিথ্যা মামলার প্রতিকার চেয়ে অভিযুক্ত তৈন রেঞ্জ কর্মকর্তা, স্থানীয় কাঠ ব্যবসায়ী ওমর ফারুক বেচু, আব্দুল জলিল ও দেলাওয়ারকে বিবাদী করে চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ ও লামা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর ফৌজদারী অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওসমান গনি।

অভিযোগ সূত্রে জানা যায়, কোরবানীর ঈদের আগে ওমর ফারুক বেচু তার বাগানের গাছ কাটার কথা বলে মজুরি ভিত্তিক আরো ৯জন শ্রমিক সহ ঘটনাস্থল কাঁকরার ঝিরি নিয়ে যায়। এসময় বেচু মালিক সেজে ২ ও ৩নং আসামীগণকে বিক্রয়ের কথা বলে ৪০ টি গাছ কর্তন করার জন্য রং দিয়ে চিহ্নিত করে দেয় এবং আমরা তা কর্তন করে আসামিগণদের বুঝিয়ে দিলে পিকাপ যোগে পরিবহণ করেন। পরে জানতে পারলাম আমার নামে বন মামলা দায়ের করা হয়, যা ভিত্তিহীন।

এদিকে অভিযোগের পর মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক, বিট অফিসার রনি ও মোস্তাফিজুর রহমান সহ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গত সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে তৈন রেঞ্জের কাঁকড়ারঝিরি বনাঞ্চলের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ভিকটিমসহ কয়েকজন স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

তদন্তকারী বিট অফিসার মোস্তাফিজুর রহমান এর কাছে ঘটনার সত্যতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্ত এখনো শেষ হয়নি, শেষ হলে আমরা একটি লিখিত রিপোর্ট প্রকাশ করবো। তবে তদন্তকারী টিম ভিক্টিম উসমান গণিকে আপোষ মীমাংসার গভীরতম তদবির চালাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা দেলাওয়ার হোসেন বলেন, কাঠ শ্রমিক ওসমান গনিকে ৪/৫ মাস আগে রিজার্ভ বাগান থেকে বেশকিছু গাছ কর্তন করতে দেখেছি। মেনথং ম্রু বলেন, আমরা যাতায়াতের সময় গাছ কাটতে দেখেছি, তবে কারা কেটেছে তা আমরা জানিনা।
এই বিষয়ে,অভিযুক্ত তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলা মিথ্যা। যে গাছগুলো নিয়ে অভিযোগ আনা হয়েছে, তা পুরোনো। বিগত বছরে কাটা গাছ গুলোকে নতুন দাবী করা হচ্ছে।

এই বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন, ওসমান গনি একটা লিখিত অভিযোগ করেছে। ঘটনার সত্যতা জানতে একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রমাণিত হলে ব্যাবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com