1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:27 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

রোহিঙ্গা তরুণের প্রেমের ফাঁদ, অপহৃত স্কুলছাত্রী তিন মাস পর উদ্ধার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, August 29, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের তথ্য অনুযায়ী, এক রোহিঙ্গা যুবক ‘বাঙালি সেজে’ তাকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে নিয়ে আটকে রাখে।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকার একটি বাসা থেকে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

অভিযুক্ত তরুণের নাম আল মামুন প্রকাশ আফবিয়া (২০)। তিনি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে নগরের হালিশহর থেকে মেয়েটিকে নিয়ে যায় আল মামুন। পরে ২ জুন অপহরণের অভিযোগে মেয়েটির মা চট্টগ্রামের আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে উদ্ধারের নির্দেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম নগর ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী জানান, তদন্তে নেমে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা। সে বারবার অবস্থান পরিবর্তন করছিল। পরে গতকাল (বুধবার) রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য চমেক হাসপাতালে এবং জবানবন্দি লিপিবদ্ধ করানোর জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানোসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com