1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:08 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

মিরসরাইয়ে বাবার হাতে ছেলে খুন, বাবা-সৎমা গ্রেপ্তার সিলেটে 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 16, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানীতে ছুরিকাঘাতে নিজের ছেলে শাহেদকে হত্যার ঘটনায় প্রধান আসামি বাবা নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় মাকে রক্ষা করতে গিয়ে নিজ বাবার হাতে খুন হন শাহেদ।

নিহত শাহেদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মায়ানী ইউনিয়নের শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামান ও প্রথম স্ত্রী কামরুজ্জাহান দম্পতির একমাত্র ছেলে।

শাহেদের খালা নুর জাহান বেগম বলেন, ‘ঘটনার আগের দিন (৯ সেপ্টেম্বর) বিকেলে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন নুরুজ্জামান। বিষয়টি জানার পর পরদিন বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই বাড়িতে যাই। এ সময় পারিবারিক কলহের এক পর্যায়ে নুরুজ্জামান তার প্রথম স্ত্রী আমার বোন কামরুজ্জাহানকে মারধর শুরু করেন। তখন ছেলে শাহেদ মাকে রক্ষা করতে এগিয়ে গেলে নুরুজ্জামান ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে এ নির্মম হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এ ঘটনায় নিহতের মা কামরুজ্জাহান বাদি হয়ে নুরুজ্জামানকে প্রধান আসামি ও অজ্ঞাত আরেকজনকে আসামি করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা (নং-৫) দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান জানান, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। প্রযুক্তির সহায়তায় অবশেষে সিলেট থেকে নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আসামিদের সিলেট থেকে থানায় আনা হচ্ছে। আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com