1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 5:10 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, August 22, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরিফুল এম খানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি গত ২০ আগস্ট নতুন পদ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

গত জুনে মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত কর্মকর্তাদের মধ্যে একজন শরিফুল খান।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন ট্রাম্প।

মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান পেন্টাগনে গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ভূমিকায় তিনি ‘গোল্ডেন ডোম’- সংশ্লিষ্ট সব উদ্যোগের জন্য কৌশল, নীতি, পরিকল্পনা, অবস্থান এবং ক্রস-ফাংশনাল বিষয়গুলো সমন্বয় করেন।

জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে বাঁচাতে আয়রন ডোমের চেয়ে শক্তিশালী সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। কোনো আক্রমণই যেন আমেরিকার মাটিতে আছড়ে না পড়ে, সেটি মাথায় রেখে ‘গোল্ডেন ডোম’ বানানো হচ্ছে। গত ২০ মে এই ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাজ এগিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আর এই গুরুত্বপূর্ণ কাজটিরই বাস্তবায়নের দায়িত্ব পড়েছে শরিফুল খানের ওপর।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুসারে, শরিফুল ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন অর্জন করেন। তিনি স্পেস কন্ট্রোল, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনেসান্স অফিসের সঙ্গে স্যাটেলাইট অপারেটর হিসেবে অপারেশনাল অভিজ্ঞতা অর্জন করেছেন।

২০০১ সালে তিনি কুয়েতের আলী আল সালেম এয়ার বেসে নিযুক্ত হন এবং ২০০৭ সালে তাকে আবার সেখানে পাঠানো হয়। তিনি ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’র জন্য ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com