1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 4:55 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 15, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃখাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ধনিরামপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সৌজন্যে যৌথ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ ক্যাম্পে দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি শিশুদের পুষ্টি ও নিরাপদ খাদ্য প্রস্তুত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


যৌথ এ মেডিকেল ক্যাম্পে গ্রাউস (GRAUS), জাবারাং কল্যাণ সমিতি ও ব্র্যাক হেলথ অংশগ্রহণ করে। ক্যাম্পে স্থানীয় জনগণকে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদানের পাশাপাশি শিশুদের সুষম খাদ্য, পরিপূরক খাবার এবং নিরাপদ খাদ্য প্রস্তুত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের জন্য পরিপূরক খাবার (Complementary Food) হিসেবে সুজি ও খিচুড়ি তৈরির ব্যবহারিক প্রদর্শনী। প্রদর্শনীতে শিশুদের জন্য সহজলভ্য ও স্থানীয়ভাবে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করে কীভাবে পুষ্টিকর খাবার তৈরি করা যায়, তা হাতে-কলমে দেখানো হয়।


এ সময় খাদ্য তৈরির আগে ও পরে হাত পরিষ্কার রাখার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। রান্না শুরু করার আগে, শিশুর খাবার প্রস্তুত করার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে অভিভাবকদের ধারণা দেওয়া হয়। একই সঙ্গে শিশুর পায়খানা পরিষ্কার করার পর এবং রান্নাঘরের অপরিষ্কার কোনো বস্তু স্পর্শ করার পর পুনরায় হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এতে খাবারে জীবাণুর সংক্রমণ কমানো এবং শিশুদের ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন করা হয়।


ব্যবহারিক প্রদর্শনীতে সবজি পরিষ্কার ও কাটার সঠিক পদ্ধতিও দেখানো হয়। প্রথমে পরিষ্কার পানিতে সবজি ভালোভাবে ধুয়ে নেওয়া, এরপর প্রয়োজন অনুযায়ী কেটে রান্না করা এবং দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে না রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। সবজি কাটার ক্ষেত্রে অতিরিক্ত ছোট করে বা অপ্রয়োজনীয়ভাবে কেটে না ফেলে শিশুর উপযোগী আকারে কাটার ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে খাবারের পুষ্টিমান যতটা সম্ভব বজায় থাকে।


এছাড়া রান্নার সময় কোন উপকরণ কখন দিতে হবে এবং কীভাবে রান্না করলে খাবারের পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। খিচুড়ি তৈরির সময় চাল, ডাল, তেল ও বিভিন্ন সবজির সমন্বয় করে শিশুর প্রয়োজন অনুযায়ী নরম ও সহজে খাওয়ার উপযোগী খাবার প্রস্তুতের পদ্ধতি দেখানো হয়। খাবারে তেল ব্যবহারের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন খাদ্য উপাদান একসঙ্গে যুক্ত করার মাধ্যমে শিশুর জন্য শক্তি, প্রোটিন, ভিটামিন ও খনিজের চাহিদা পূরণে কীভাবে সহায়তা করে, তাও ব্যাখ্যা করা হয়।


অন্যদিকে, সুজি তৈরির সময় প্রয়োজনীয় উপকরণ সঠিকভাবে ব্যবহার, পরিমাণ অনুযায়ী রান্না এবং শিশুর বয়স অনুযায়ী খাবারের ঘনত্ব ঠিক রাখার বিষয়টি তুলে ধরা হয়। রান্না শেষে খাবার শিশুর খাওয়ার উপযোগী তাপমাত্রায় এনে পরিবেশনের বিষয়েও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।


প্রদর্শনী শেষে শিশুদের জন্য সুজি ও খিচুড়ি রান্না করে সরাসরি খাওয়ানো হয়। এসব খাবারে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান এবং শিশুর বৃদ্ধি ও বিকাশে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে খিচুড়িতে চাল ও ডাল থেকে পাওয়া শর্করা ও প্রোটিন, তেল থেকে পাওয়া শক্তি এবং বিভিন্ন সবজি থেকে পাওয়া ভিটামিন ও খনিজের গুরুত্ব তুলে ধরা হয়।


অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. শোভন দত্ত শিশুদের সঠিক সময়ে পরিপূরক খাবার দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ছয় মাস বয়সের পর মায়ের দুধের পাশাপাশি শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর ও বৈচিত্র্যময় পরিপূরক খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি শিশুর স্বাভাবিক বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পুষ্টি বিষয়ক এ সেশনের কার্যক্রম মাটিরাঙ্গা উপজেলা কো-অর্ডিনেটর মো. মঈনুদ্দিন রাজু মনিটরিং করেন। তিনি শিশুদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি খাদ্য প্রস্তুতের প্রতিটি ধাপে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বিশেষ করে সঠিক নিয়মে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে স্থানীয় অংশগ্রহণকারী এলাকা বাসী এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম পরিচালনার জন্য জাবারাং কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান। দুর্গম এলাকার শিশু ও পরিবারের জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


সংশ্লিষ্টরা জানান, যৌথ মেডিকেল ক্যাম্পের পাশাপাশি এ ধরনের ব্যবহারিক পুষ্টি প্রদর্শনী দুর্গম এলাকার অভিভাবকদের মধ্যে শিশুদের পুষ্টি, নিরাপদ খাদ্য প্রস্তুত, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সঠিক হাত ধোয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com