1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:05 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

ভারত-যুক্তরাষ্ট্র শিগগিরই বাণিজ্য বিরোধ সমাধান করবে: ট্রাম্প প্রশাসন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 2, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: ভারতের সাথে বাণিজ্য বিরোধ দ্রুত সমাধানের আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, বিশ্বের দুই মহান দেশ নিজেরাই এর সমাধান করবে। তবে বেসেন্ট মার্কিন শুল্ক সত্ত্বেও নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখার সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, ভারত-রাশিয়ার এই বাণিজ্য ইউক্রেনে মস্কোর আক্রমণকে উস্কে দিচ্ছে।

ফক্স বিজনেসের সাথে কথা বলার সময়, তিনি চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের তাৎপর্যকেও খাটো করে দেখেন।

বেসেন্ট বলেন, আমি মনে করি দিনশেষে, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র। তাদের মূল্যবোধ রাশিয়ার তুলনায় আমাদের এবং চীনের অনেক কাছাকাছি।

ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা আরও স্বীকার করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের পিছনে ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল কেনাই একমাত্র কারণ ছিল না। যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

তিনি দাবি করেছেন, ধীর গতিতে চলমান ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের পিছনে আরেকটি কারণ ছিল।


এর আগে, ট্রাম্প ভারতের সাথে বাণিজ্যকে ‘একতরফা বিপর্যয়’ বলে অভিহিত করেছিলেন।

এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন কর্মকর্তা। 

আলাস্কায় শান্তি নিয়ে সাম্প্রতিক আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রাখার পর ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে বলে দাবি করেছেন তিনি।

বেসেন্ট আরও বলেন, তাই আমি মনে করি সমস্ত বিকল্প টেবিলে রয়েছে, এবং  আমরা এই সপ্তাহে সেগুলো খুব ঘনিষ্ঠভাবে পরীক্ষা করব।

সূত্র: এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com