1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 3:04 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামে শুরু হবে ‘নেক্সাস ফেস্ট ২০২৫’

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 25, 2025

২৬ ও ২৭ আগস্ট চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।

চট্টলার কণ্ঠ ডেস্ক: ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং একশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আগামীকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হবে দুই দিনব্যাপী ‘নেক্সাস ফেস্ট ২০২৫’। জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। এ উৎসব চলবে ২৭ আগস্ট পর্যন্ত।


‘নেক্সাস ফেস্ট ২০২৫’-এ ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় তরুণ সংগঠন, সরকারি ও অংশীদার প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করা হবে। এছাড়া প্রমাণভিত্তিক অ্যাডভোকেসির মাধ্যমে তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপ তুলে ধরা হবে। সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটার, যা স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সমস্যার প্রতিচ্ছবি উপস্থাপন করবে। পাশাপাশি র‍্যালি, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইনের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততাও বাড়ানো হবে।
উৎসব থেকে প্রত্যাশা করা হচ্ছে যে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তৃণমূল মানুষের কণ্ঠস্বর স্থানীয় ও জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে। পাশাপাশি ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠিত হবে। উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে এবং তরুণ ও জনগণ পরিবর্তনের স্থপতি হিসেবে উঠে আসবে।
একশনএইড বাংলাদেশের A4T (Action for Transformation) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এ উৎসব তরুণ নেতৃত্বকে কেন্দ্র করে জলবায়ু সহনশীলতা, শান্তি, ন্যায় ও টেকসই উন্নয়নের পথচলা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে।

এই উৎসবটি সকলের জন্যে উন্মুক্ত।

বিস্তারিত তথ্যের জন্য:
পিকুল দাশ জয়
প্রোগ্রাম অফিসার, ব্রাইট বাংলাদেশ ফোরাম
মুঠোফোন: ০১৬০৮৭৬৩৫৮৭

ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রজেক্ট ম্যানেজার এবং নেক্সাস ফেস্ট” এর প্রধান সমন্বয়কারী রিয়াদুল হাকিম রিয়াদ অনুষ্ঠান সুন্দর ও সার্থক করতে সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আয়োজনকে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করেন। তিনি মনে করেন, চট্টগ্রামের এই ব্যাতিক্রম ধর্মী আয়োজন চট্টগ্রামবাসীর যেমন বিনোদনের খোরাক যোগাবে এবং হারিয়ে যাওয়া কিছু সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটাবে, তেমনি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামাজিক সম্প্রীতি, সবুজ উদ্যোগ গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং ডিজিটাল বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তরুণদের ভূমিকা এসব বিষয়ে ধারনা ও কার্যকর প্রদক্ষেপগুলো সম্পর্কে জানতে পারবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com