চট্টলার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আজ সোমবার ২৫ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে। ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই সম্মেলন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সূত্র জানিয়েছে, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলো প্রাধান্য পাবে, তার মধ্যে রয়েছে—সীমান্ত হত্যা, পুশ ইন ও অনুপ্রবেশ রোধ।
এ ছাড়া ভারত থেকে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, আন্তর্জাতিক সীমানার ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ, সীমান্ত নদীর তীর রক্ষা ও পানির ন্যায্য হিস্যার দাবি, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ফলে সৃষ্ট উত্তেজনা প্রশমনে করণীয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন