1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 11:58 am
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

বিএনপি কৃষকদের হাতকে শক্তিশালী করবে : তারেক রহমান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 16, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে, আর তাদের দৃঢ়তায় হয়েছে শক্তিশালী। বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত— প্রতিটি শস্যদানার ভেতর লুকিয়ে আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে— সত্যিকারের খাদ্য নিরাপত্তা সম্ভব সরকারের, কৃষকের, উদ্যোক্তার এবং জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে, যেখানে সবাই মিলে গড়ে তুলবে একটি টেকসই খাদ্যব্যবস্থা।

তিনি বলেন, ‘জাতীয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ ও হতাশার ছায়ায় নেতৃত্বে আসেন। তিনি জানতেন— খাদ্য নিরাপত্তা ছাড়া স্বাধীনতার অর্থ অসম্পূর্ণ। তার নেতৃত্বে বাংলাদেশ শুরু করে নির্ভরতা থেকে মর্যাদার পথে যাত্রা— সেচ সম্প্রসারণ, খাল পুনরুদ্ধার এবং একাধিক ফসল চাষের মাধ্যমে একসময় দুর্ভিক্ষপীড়িত জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী (সাবেক) বেগম খালেদা জিয়া সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মে এগিয়ে নিয়েছেন। কৃষককে ক্ষমতায়িত করা হয়েছে সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন এবং ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে, যা গ্রামাঞ্চলকে পুনরুজ্জীবিত করেছে এবং নিশ্চিত করেছে যেন কোনো পরিবার অনাহারে না থাকে। এই ভিত্তির ওপরই আজ আমরা দাঁড়িয়ে আছি।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশ যখন খাদ্যের মূল্যবৃদ্ধি, পানিসংকট এবং জলবায়ু হুমকির মুখোমুখি, তখন আমাদের সেই ভিত্তির ওপর আরও শক্তভাবে দাঁড়াতে হবে— শুধু নিজের মানুষের জন্য নয়, বরং তাদের জন্যও যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ বর্তমানে ১১.৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। সেখানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এখন প্রতিটি পরিবার মাসে মাত্র ছয় ডলারের খাদ্য সহায়তায় টিকে আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি বিশ্বাস করে— সরকার, আন্তর্জাতিক সংস্থা, দাতা দেশ ও বেসরকারি অংশীদারদের সমন্বিত, জরুরি পদক্ষেপ প্রয়োজন— খাদ্য সহায়তা পুনরুদ্ধার ও জীবিকায়নের সুযোগ জোরদার করার জন্য, যেন বিশ্ব যৌথভাবে এই সংকট মোকাবিলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে পারে। এই বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয়— বিশ্বজুড়ে খাদ্য অনিরাপত্তা বাড়ছে— গাজা, সুদান, ইয়েমেন থেকে শুরু করে আমাদের নিজ দরজার কাছেও। বাংলাদেশে আমাদের খাদ্য ও কৃষির ভবিষ্যৎ হতে হবে মানবিক এবং উদ্ভাবনী উভয়ই। নতুন প্রযুক্তি, নতুন উদ্যম ও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বিএনপি একটি অংশীদারিত্বভিত্তিক খাদ্যব্যবস্থার স্বপ্ন দেখে—যেখানে কৃষক সম্মানিত, উদ্ভাবন গ্রহণযোগ্য, এবং বৈশ্বিক দায়িত্ব নিশ্চিত।

খাদ্য ও কৃষি নিরাপত্তায় বিএনপির রূপরেখা সম্পর্কে তারেক রহমান বলেন, প্রত্যেক কৃষককে নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে, যার মাধ্যমে তারা সরাসরি সার, ভর্তুকি, ন্যায্যমূল্য, ঋণ, ফসল বিমা ও সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন—মধ্যস্বত্বভোগী ছাড়াই। এর ফলে শোষণ বন্ধ হবে এবং কৃষক হবেন জাতীয় অর্থনীতির প্রকৃত অংশীদার। আমরা ২০,০০০ কিলোমিটার নদী ও খাল পুনঃউদ্ধারের পরিকল্পনা নিয়েছি, সম্প্রদায়ভিত্তিক সেচব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং আধুনিক তিস্তা ও গঙ্গা ব্যারাজ নির্মাণের মাধ্যমে পানির প্রবাহ ও সুরক্ষা নিশ্চিত করব।

তিনি বলেন, ‘অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং’ পদ্ধতিতে ধান চাষ সম্প্রসারণ করা হবে, যা কার্বন নিঃসরণ কমাবে, পানি সাশ্রয় করবে এবং বাংলাদেশকে কার্বন ক্রেডিট থেকে আয় করতে সহায়তা করবে। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচির মাধ্যমে নারীদের—যারা পরিবারপ্রধান হিসেবে স্বীকৃত—খাদ্য ও পুষ্টি নিরাপত্তার নেতৃত্বে ক্ষমতায়িত করা হবে, যা পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন ঘটাবে। কৃষি ও প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে—শীতল সংরক্ষণ, প্রক্রিয়াজাত শিল্প ও রপ্তানিমুখী খাদ্য শিল্পের মাধ্যমে কৃষকদের স্থানীয় ও বৈদেশিক বাজারে যুক্ত করা হবে। আধুনিক গুদাম ও কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে খাদ্য অপচয় হ্রাস এবং কৃষকের আয় বৃদ্ধি করা হবে। তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যান্ত্রিকীকরণ, ড্রোন প্রযুক্তি ও স্টার্টআপ ফান্ড প্রদান করা হবে। একটি জাতীয় ‘চক্রাকার অর্থনীতি’ গড়ে তোলা হবে, যেখানে প্লাস্টিক, ই-বর্জ্য ও কৃষি বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করা হবে। গ্রামীণ বায়োগ্যাস কেন্দ্র ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি হবে টেকসই। একই সঙ্গে কৃষি গবেষণা, সম্প্রসারণ ও প্রশিক্ষণ আধুনিকায়ন করে মানসম্পন্ন বীজ, প্রযুক্তি ও উদ্ভাবন সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, ‘এক অনিশ্চিত বিশ্বে বাংলাদেশ উদাহরণ হতে পারে— যেখানে খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও কৃষকের মর্যাদা বাস্তব রূপ পায়। বাংলাদেশের শক্তি সবসময় ছিল সেই হাতে, যে হাত মাটিতে চাষ করে। বিএনপি সেই হাতগুলোকে ক্ষমতায়িত করবে— যাতে তারাই গড়ে তোলে বাংলাদেশের আগামী।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com