চট্টলার কণ্ঠ ডেস্ক: বনজৌর জিইসি এবং বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব এই দুই শাখার কর্মকর্তা কর্মচারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং বনজৌর পরিবারের সকল পরিচালক ও অতিথিবৃন্দের সম্মানজনক উপস্থিতিতে আজকের যৌথ অরিয়েন্টেশন অনুষ্ঠান বনজৌর ব্যাংকোয়েট হলে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার ০১ ডিসেম্বর অনুষ্ঠানের শুরুতেই দুই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী, বনজৌর পরিবারের পরিচালকবৃন্দ এবং আগত সম্মানিত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এই পর্বটি পারস্পরিক পরিচিতি, আন্তরিকতা ও একত্রীকরণের উষ্ণ আবহ সৃষ্টি করে, যা পুরো অনুষ্ঠানের জন্য একটি ইতিবাচক সূচনা তৈরি করে।
মধ্যাহ্ন ভোজ শেষে নতুন কর্মীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অতিথিবৃন্দকে যথাযোগ্য সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয়। পরে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়, যা অরিয়েন্টেশন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে বিভিন্ন ধর্মাবলম্বী কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ধর্মীয় পাঠ অনুষ্ঠানটিকে আরও পবিত্র ও হৃদয়স্পর্শী করে তোলে। এই বহুধর্মীয় পাঠ প্রতিষ্ঠানের সৌহার্দ্য, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধার মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক শ্রদ্ধেয় ডাঃ সরোজ কান্তি চৌধুরী মহোদয়। তাঁর উদ্বোধনী বক্তব্যে তিনি সুস্থ ও মানবিক কর্মপরিবেশ, শৃঙ্খলা, পেশাগত সততা এবং দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন ” একটি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নির্ভর করে এর মানুষের উপর, এবং মানুষই যে কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ সম্পদ।” তিনি বনজৌর পরিবারের ভবিষ্যৎ উন্নয়নের প্রতি আন্তরিক শুভকামনা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো এন্টেরোলজি বিভাগের সম্মানিত প্রফেসর ডাঃ বিনয় পাল মহোদয়। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে দায়িত্বশীলতা, সততা, অভিজ্ঞতা ও নতুন কর্মীদের সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে বলেন “একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি তার মানুষ: নতুন কর্মীরাই ভবিষ্যতের আলোকবর্তিকা সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারাই আগামী দিনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে।”
এরপর বনজৌর পরিবারের কর্ণধার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন “ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। একটি পরিবারের মতো আন্তরিকতা, নিষ্ঠা ও দলগত চেতনার সঙ্গে কাজ করলেই বনজৌর পরিবার তার
প্রতিটি লক্ষ্য অর্জনে সফল হবে।” তিনি ভবিষ্যৎ দিকনির্দেশনা, সম্প্রসারণ পরিকল্পনা, প্রশিক্ষণ কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন ও সেবা মান বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে দুই শাখার পরিচালকগণ, সিনিয়র কর্মকর্তা, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। তারা প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য, কাজের মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, সহমর্মিতা ও গ্রাহকসেবার উৎকর্ষতা নিয়ে মূল্যবান মতামত ব্যক্ত করেন। একই সঙ্গে নতুন কর্মীদের বনজৌর পরিবারের গর্বিত সদস্য হিসেবে স্বাগত জানিয়ে তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কাটিং শিরোমনি, যেখানে দুই প্রতিষ্ঠানের পরিচালকগণ, ম্যানেজারগণ, নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা একসাথে অংশগ্রহণ করেন। এই কেক কাটিং ছিল বনজৌর পরিবারের ঐক্য, বন্ধন ও নতুন অধ্যায়ের সূচনার প্রতীক।
পরিশেষে ঘোষণা করা হয় যে, আগামী ৭ ডিসেম্বর তারিখে বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব শাখাটি সম্মানিত অতিথি ও গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। এটি বনজৌর পরিবারের সেবা বিস্তৃতি ও সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এরপর সকল কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের অংশগ্রহণে গ্রুপ ফটো সেশনের মধ্য দিয়ে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন